advertisement

LIC-র এই যোজনায় ১৩০ টাকা করে জমা করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ২৭ লক্ষ টাকা

Last Updated:

লাইফ ইনস্যুরেন্স সংস্থার তরফেও (LIC) মেয়েদের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে একটি বিশেষ স্কিম ৷

#নয়াদিল্লি: মেয়েদের ভবিষ্যত সুরক্ষিত করতে সরকারের তরফে একাধিক যোজনা চালানো হয়(Best investment schemes) ৷ লাইফ ইনস্যুরেন্স সংস্থার তরফেও (LIC) মেয়েদের কথা মাথায় রেখে নিয়ে আসা হয়েছে একটি বিশেষ স্কিম ৷ নাম এলআইসি কন্যাদান পলিসি(LIC Kanyadaan policy) ৷ এই স্কিমে টাকা ইনভেস্ট করে বাবা মায়েরা তাঁদের মেয়েদের উচ্চ শিক্ষা বা বিয়ের জন্য মোটা টাকার ফান্ড তৈরি করতে পারবেন ৷
LIC Kanyadaan policy অনুযায়ী, প্রতিদিন ১৩০ টাকা (৪৭৪৫০ টাকা বছরে) জমা করতে হবে ৷ ২৫ বছর পর এলআইসি প্রায় ২৭ লক্ষ টাকা দেবে ৷ LIC Kanyadaan policy-র জন্য বিনিয়োদকারীর ন্যূনতম বয়স ৩০ এবং মেয়ের বয়স ন্যূনতম ১ বছর হতে হবে ৷
এই পলিসির ন্যূনতম ম্যাচিউরিটি পিরিয়ড ১৩ বছর ৷ কোনও কারনে পলিসি হোল্ডারের মৃত্যু হয়ে গেলে এলআইসি-র তরফে অতিরিক্ত ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বিমা নিয়ে থাকলে তাঁকে ২২ বছর পর্যন্ত মাসে ১৯৫১ টাকা দিতে হবে ৷ ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৩.৩৭ লক্ষ টাকা ৷ একই ভাবে কেউ ১০ লক্ষ টাকার বিমা করালে মাসে ৩৯০১ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ ২৫ বছর পর পেয়ে যাবেন ২৬.৭৫ লক্ষ টাকা ৷
advertisement
advertisement
ট্যাক্সে মিলবে ছাড়-
আয়কর অধিনিয়ম 1961 ধারা 80C অনুযায়ী, বিনিয়োগকারী প্রিমিয়ামের উপর কর ছাড়ের দাবি করতে পারবেন ৷ ট্যাক্স ছাড় অধিকতম ১.৫০ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যাবে ৷ এই স্কিমে আবেদন করার জন্য আধার কার্ড, আয়ের প্রমাণ পত্র, পরিচয় পত্র, বার্থ সার্টিফিকেটের মতো তথ্য জমা দিতে হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই যোজনায় ১৩০ টাকা করে জমা করলে ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ২৭ লক্ষ টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement