advertisement

৬.৫ কোটি চাকুরিজীবীদের জন্য সুখবর! দেখে নিন কবে PF অ্যাকাউন্টে আসতে চলেছে ৮.৫% সুদের টাকা

Last Updated:

কী ভাবে চেক করবেন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স---

#নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য বড় সুখবর ৷ চলতি মাসে আপনার পিএফ অ্যাকাউন্টে আসতে চলেছে বেশি টাকা ৷ জানা গিয়েছে ইপিএফও-মেম্বাররা শীঘ্রই পিএফ অ্যাকাউন্টে সুদের টাকা পেতে চলেছেন ৷ আর্থিক বছর ২০২০-২১ এর জন্য পিএফ অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদ দিচ্ছে মোদি সরকার ৷
শ্রম মন্ত্রকের অনুমতি পাওয়ার পর ইপিএফও সাবস্ক্রাইবার্সদের অ্যাকাউন্টে ৮.৫ শতাংশ হিসেবে সুদের টাকা জমা করা হবে ৷ এর আগে ২০১৯-২০ আর্থিক বছরে কেওয়াইসি-তে সমস্যা হওয়ায় সাবস্ক্রাইবার্সদের দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ৷ EPFO আর্থিক বছর ২০২০-২১ এর জন্য সুদের হার ৮.৫ শতাংশ রাখার সিদ্ধান্ত নিয়েছে যা গত ৭ বছরে সবচেয়ে কম ৷
advertisement
কী ভাবে চেক করবেন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স
advertisement
১. এসএমএস-এর মাধ্যমে- আপনার UAN নম্বর EPFO এর কাছে রেজিস্টার্ড থাকলে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স মেসেজের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOHO UAN ENG লিখে পাঠাতে হবে ৷ পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত মেসেজ চলে আসবে আপনার ফোনে ৷ আপনি কোন ভাষায় তথ্য চাইছেন সেই হিসেবে মেসেজের শেষে ENG বা HIN লিখতে হবে ৷ এই পরিষেবা ইংরেজি ও হিন্দি ছাড়াও পঞ্জাবী, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মলায়ালম ও বাংলা ভাষায় মিলবে ৷ তবে এর জন্য আপনার UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
advertisement
২. মিসড কলের মাধ্যমে জানতে পারবেন ব্যালেন্স- আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কল দিয়েও জানতে পারবেন পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স ৷ এর জন্যেও আপনার UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৬.৫ কোটি চাকুরিজীবীদের জন্য সুখবর! দেখে নিন কবে PF অ্যাকাউন্টে আসতে চলেছে ৮.৫% সুদের টাকা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement