advertisement

Indian Railways: ২১২ টি বাতিল করল ভারতীয় রেল, চেক করে নিন আপনার ট্রেনের স্টেটাস

Last Updated:

Indian Railways: বিপুল সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷

#নয়াদিল্লি: ভারতীয় রেল বুধবার অর্থাৎ ১৩ জুলাই মোট ২১২টি ট্রেন বাতিল করার ঘোষণা করেছে ৷ এছাড়া ২৫টি ট্রেন আংশিক ভাবে বাতিল করা হয়েছে, এবং ২৭টি ট্রেনের ডেস্টিনেশন স্টেশন বদল করা হয়েছে ৷ বাতিল হওয়া এই ট্রেনের মধ্যে বড় সংখ্যক প্যাসেঞ্জার, মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ৷ ফলে বুধবার আপনারও যদি ট্রেনে যাত্রা করার থাকে তাহলে অবশ্যই চেক করে নিন ট্রেনের স্টেটাস ৷ জেনে নিন আপনার ট্রেন বাতিল হয়েছে কিনা ?
মহারাষ্ট্র, দিল্লি-এনসিআর ও নর্থ ইস্টে ভারী বৃষ্টির জেরে ট্রেন পরিষেবা বেশ অনেকটাই ব্যাহত হয়েছে ৷ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কেরল, নয়াদিল্লি, অসম, কাশ্মীর, ঝাড়খণ্ড ও রাজস্থানে ট্রেন পরিষেবা বেশি ব্যাহত হয়েছে ৷ ভারতীয় রেল ন্যাশনাল ট্রেন অনুসন্ধান সিস্টেমের ওয়েবসাইটে বাতিল হওয়া ট্রেনের লিস্ট জারি করা হয়েছে ৷ বিপুল সংখ্যক ট্রেন বাতিল হওয়ায় স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ৷
advertisement
advertisement
এই ভাবে চেক করে নিন স্টেটাস (How to check train status)
  • রেল যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে বাতিল হওয়া ট্রেনের সুচীর ওয়েবসাইটে দিয়ে থাকে ৷ এছাড়া NTES app এ সমস্ত তথ্য রয়েছে ৷ যে কোনও ট্রেনের স্টেটাস রেলের ওয়েবসাইটে https://enquiry.indianrail.gov.in/mntes দেখা যাবে ৷
  • সবার প্রথমে ট্রেনের লিস্ট চেক করার জন্য enquiry.indianrail.gov.in/mntes/ এ যেতে হবে ৷
  • এর উপরে Exceptional Trains অপশন দেখা যাবে ৷ এটা সিলেক্ট করতে হবে ৷
  • বাতিল হওয়া, রি-শিডিউল ও ডায়ভার্ট হওয়া ট্রেনের লিস্টে ক্লিক করতে হবে ৷
  • এখানে আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ২১২ টি বাতিল করল ভারতীয় রেল, চেক করে নিন আপনার ট্রেনের স্টেটাস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement