advertisement

Indian Railways: ১৬টি স্পেশ্যাল ট্রেন ফের চালু করতে চলেছে রেল, বাতিল করা হলে ২টি ট্রেন

Last Updated:

দেখে নিন কোন স্পেশ্যাল ট্রেনগুলি ফের চালু করা হবে -

#নয়াদিল্লি: ভারতীয় রেলওয়ে (Indian Railways) উত্তর-মধ্য রেলওয়ে ডিভিশন (NCR Division) চলতি মাসেই ১৬টি স্পেশ্যাল ট্রেন (Special Train) চালু করার সিদ্ধান্ত নিয়েছে ৷ এছাড়া দুটি নতুন স্পেশ্যাল সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনও (Special Superfast Express Trains) এই মাসে চালানো হবে ৷ এর মধ্যে জুন মাসে একাধিক স্পেশ্যাল ট্রেন (Train Canceled)বাতিল করেছে ভারতীয় রেল ৷
এনসিআর ডিভিশন জুন ২০২১-এ গোরখপুর-পনভেল গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন (05063) ও পনভেল-গোরখপুর গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন (05064) চালানো হবে ৷ 05063 নম্বর ট্রেন ৬ জুন, ১০ জুন ও ১৩ জুন চলবে এবং 05064 নম্বর ট্রেন ৭জুন, ১১জুন ও ১৪ জুন চলবে ৷ ভারতীয় রেল ৯ জুন থেকে আগামী নির্দেশ পর্যন্ত রবিবার, সোমবার, বুধবার ও বৃহস্পতিবার শিয়ালদহ-বিকানের জং দুরন্ত স্পেশ্যাল ট্রেন (02287) ও বিকানের জং-শিয়ালদহ দুরন্ত স্পেশ্যাল ট্রেন (02288) প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার চলবে ৷
advertisement
এই স্পেশ্যাল ট্রেনগুলি ফের চালু করা হবে -
কানপুর সেন্ট্রাল-নয়াদিল্লি (02033), নয়াদিল্লি-কানপুর সেন্ট্রাল (02034), গোয়ালিয়ার-ভোপাল (04198), ভোপাল-গোয়ালিয়ার(04197), লখনউ জং
advertisement
আগ্রা (02179), আগ্রা- লখনউ জং (02180) ফের চালু করতে চলেছে ভারতীয় রেল ৷ এছাড়া আগ্রা-আজমের জং (04195), আজমের জং-আগ্রা (04196), ঝাঁসি-আগ্রা ক্যান্ট (01807), আগ্রা ক্যান্ট-ঝাঁসি (01808), ইদগাহ-বাঁন্দিকুই (01911) ফের চালু করা হবে ৷ সুবেদারগঞ্জ-দেরাদুন (04113) ও দেরাদুন-সুবেদারগঞ্জ (04114) স্পেশ্যাল ট্রেন সপ্তাহে দু’দিনের বদলে বাড়িয়ে ৩দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
দুটি বিশেষ সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন - প্রয়াগরাজ-আনন্দ বিহার (04127) ও আনন্দ বিহার-প্রয়াগরাজও (04128) জুনে চালু করা হবে ৷ প্রথমে প্রত্যেক শুক্রবার ১১ জুন থেকে ১৮ জুনের মধ্যে চলবে আর দ্বিতীয়টি প্রত্যেক শনিবার ১২ জুন থেকে ১৯ জুনের মধ্যে চলবে ৷
ভুবনেশ্বর-নয়াদিল্লি (02825) ১৬ জুন নির্ধারিত ছিল আর নয়াদিল্লি-ভুবনেশ্বর (02826)বিশেষ ট্রেন ১৮ জুন নির্ধারিত ছিল ৷ তবে এই দুটি ট্রেনই বাতিল করা হয়েছে ৷
advertisement
ভুবনেশ্বর-নয়াদিল্লি (02855) ১২ ও ১৯ জুন এবং নয়াদিল্লি-ভুবনেশ্বর (02856) ১৩ ও ২০ জুন বাতিল করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: ১৬টি স্পেশ্যাল ট্রেন ফের চালু করতে চলেছে রেল, বাতিল করা হলে ২টি ট্রেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement