advertisement

শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধি, নোটবাতিলের পর এই হার সর্বোচ্চ

Last Updated:

চলতি অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধির হার।

#নয়াদিল্লি: জ্বালানিতে চড়া দামের মধ্যেই কিছুটা হলেও আশার আলো অর্থনীতিতে। গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধির হার।গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে (জানুয়ারি-মার্চ) বৃদ্ধির হার পৌঁছল ৭.৭ শতাংশে।
নোটবাতিল পর্ব অর্থাৎ ২০১৬ সালের নভেম্বরের পর এই হার অবশ্য সবোর্চ্চ। তবে ২০১৭-১৮ অর্থবর্ষে বৃদ্ধির হার প্রত্যাশার তুলনায় কম। মাত্র ৬.৭ শতাংশ। যা অন্তত ৭.১ শতাংশের আশপাশে থাকবে বলেই মনে করা হচ্ছিল। তবে শেষ ত্রৈমাসিকের আর্থিক বৃদ্ধিতে আশাবাদী অর্থনীতিবিদরা।বিশেষজ্ঞদের মতে, চতুর্থ ত্রৈমাসিকে বৃদ্ধির নিরিখে ভারত চিনকে (৬.৮%) পিছনে ফেলেছে ঠিকই। কিন্তু ছুঁতে পারেনি নিজেদের আগের অর্থবর্ষের বৃদ্ধিকেও (৭.১%)।
advertisement
উৎপাদন ও নির্মাণ শিল্পে গতি ফেরাতেই শেষ ত্রৈমাসিকে বেড়েছে বৃদ্ধির হার। এই তিন মাসে উৎপাদন ক্ষেত্রে ৯.১ শতাংশ ও নির্মাণ শিল্পে ১১.৫ শতাংশ বৃদ্ধি হয়েছে । তুলনায় কৃষিতে বৃদ্ধি কম, মাত্র ৪.৫ শতাংশ। আগামী দিনে তা ধরে রাখা গেলে আরও বাড়তে পারে আর্থিক বৃদ্ধি।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
শেষ ত্রৈমাসিকে বাড়ল আর্থিক বৃদ্ধি, নোটবাতিলের পর এই হার সর্বোচ্চ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: টস জিতে প্রথমে ব্যাটিং কেকেআরের ! প্রথম একাদশে নেই নারিন ও বরুণ, দলে এলেন নবদীপ সাইনি এবং রভমান পাওয়েল
টস জিতে প্রথমে ব্যাটিং কেকেআরের ! প্রথম একাদশে নেই নারিন ও বরুণ, দলে এলেন নবদীপ সাইনি এবং রভমান পাওয়েল
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement