advertisement

চাকুরিজীবিদের জন্য বড় খবর! শীঘ্রই বাড়তে চলেছে আপনার PF, দেখে নিন সরকারের প্ল্যান

Last Updated:

মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, একবার ওয়েজ কোড লাগু হওয়ার পর কর্মচারীদের বেসিক পে ও প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেট করার পদ্ধতিতে বড় বদল হতে চলেছে ৷

#নয়াদিল্লি: চাকুরিজীবিজের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ শীঘ্রই বাড়তে চলেছে আপনার পিএফ ৷ এর অর্থাৎ আগের থেকে এবার বেশি টাকা কাটা হবে প্রভিডেন্ট ফান্ডের জন্য ৷ সরকার শীঘ্রই নতুন লেবর কোড (New labour code) লাগু করতে চলেছেন ৷ নয়া লেবর কোড জারি হওয়ার পর কর্মচারীদের ইন-হ্যান্ড স্যালারি কমে যেতে চলেছে ৷ বেড়ে যাবে পিএফ ৷ এই কোড ১ এপ্রিল ২০২১ থেকে লাগু করার কথা ছিল ৷ কিন্তু কিছু কারণের জেরে তা পিছিয়ে দেওয়া হয় ৷ তবে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে এই কোড লাগু করা হতে পারে ৷
নতুন লেবর কোডে কর্মচারীদের টেক হোম স্যালারি কমে যাবে এবং পিএফ কন্ট্রিবিউশন বেড়ে যাবে ৷ এর জেরে gratuity বাড়ারও সম্ভাবনা রয়েছে ৷ মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, একবার ওয়েজ কোড লাগু হওয়ার পর কর্মচারীদের বেসিক পে ও প্রভিডেন্ট ফান্ড ক্যালকুলেট করার পদ্ধতিতে বড় বদল হতে চলেছে ৷
সরকার যে চারটি লেবর কোড লাগু করার বিষয়ে পর্যালোচনা করছে তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্স কোড, কোড অন অকুপেশনাল সেফ্টি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশন কোড ও সোশ্যাল সিকিউরিটি কোড সামিল রয়েছে ৷
advertisement
advertisement
ওয়েজ কোড অ্যাক্ট ২০১৯ (Wage Code Act) অনুযায়ী, এখন যে কোনও সংস্থার কর্মচারীদের বেসিক স্যালারি সংস্থার Cost To Company-CTC-র ৫০ শতাংশের কম হতে পারবে না ৷ নতুন কোড লাগু হওয়ার পর আপনার সিটিসি-র ৫০ শতাংশ বেসিক স্যালারি হিসেবে পাবেন ৷ এটা হলে Provident Fund ও Gratuity-তে আপনার যোগদান বেড়ে যাবে ৷
advertisement
এছাড়া নয়া ওয়েজ কোড লাগু হওয়ার পর বোনাস, পেনশন, conveyance allowance, বাড়ি ভাড়া, হাউসিং বেনিফিট ও ওভারটাইম এর মধ্যে সামিল থাকবে না ৷
নতুন কোডে আপনার স্যালারিতে কেবল তিনটি কম্পোনেন্ট থাকবে ৷ প্রথম বেসিক, দ্বিতীয় ডিএ ও তৃতীয় retention payment কম্পোনেন্ট থাকবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চাকুরিজীবিদের জন্য বড় খবর! শীঘ্রই বাড়তে চলেছে আপনার PF, দেখে নিন সরকারের প্ল্যান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement