advertisement

এবার খুব শীঘ্রই বেসরকারিকরণ হতে চলেছে এই ব্যাঙ্কের ! সরকার ও LIC বিক্রি করতে চলেছে ৬০.৭২ % অংশীদারিত্ব

Last Updated:

কেন্দ্র সরকার ও এলআইসি মিলে আইডিবিআই ব্যাঙ্কের মোট ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে ৷

#নয়াদিল্লি: অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আইডিবিআই (IDBI Bank) ব্যাঙ্কের বেসরকারিকরণের রাস্তা ৷ সরকার এবং এলআইসি মিলে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে ৷
ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM) ৭ অক্টোবর সম্ভাব্য ক্রেতাদের থেকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) চেয়েছে ৷ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা করার শেষ তারিখ ১৬ ডিসেম্বর রাখা হয়েছে ৷ এই ডিলে সরকার এবং এলআইসি-র অংশের সঙ্গে আইডিবিআই ব্যাঙ্কের ম্যানেজমেন্ট কন্ট্রোলও ট্রান্সফার করা হবে ৷
advertisement
advertisement
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বৈধ থাকবে ১৮০ দিন পর্যন্ত
কেন্দ্র সরকার ও এলআইসি মিলে আইডিবিআই ব্যাঙ্কের মোট ৬০.৭২ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে ৷ কেন্দ্র সরকার ৩০,৪৮ শতাংশ এবং এলআইসি তাদের ৩০.২৪ শতাংশ অংশ বিক্রি করতে চলেছে ৷ যে সংস্থা এই অংশীদারিত্ব কিনতে চাইবেন তাদের ১৬ ডিসেম্বরের মধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট জমা দিতে হবে ৷ এই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ১৮০ দিন পর্যন্ত বৈধ থাকবে এবং আরও ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে ৷
advertisement
DIPAM শুক্রবার একটি ট্যুইটে জানিয়েছেন,‘আইডিবিআই ব্যাঙ্ক ভারত সরকার ও এলআইসি-র অংশীদারিত্ব বিক্রি ও ম্যানেজমেন্ট কন্ট্রোল ট্রান্সফারের জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট চেয়েছে ৷’
আরও জানানো হয়েছে, যে বিডারকে এর জন্য সিলেক্ট করা হবে তার জন্য জরুরি হবে আইডিবিআই ব্যাঙ্কের জন্য ওপেন অফার নিয়ে আসা ৷ এছাড়া ‘Fit & Proper’ এর ক্রাইটেরিয়াও লাগু করা হবে ৷ আরবিআই-এর তরফে সমস্ত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যাচাই করা হবে ৷ এতে স্পষ্ট বলা হয়েছে, যে বিডার আগে যাবে, তাদের এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যাচাই রিজার্ভ ব্যাঙ্কের ‘Fit & Proper’ ক্রাইটেরিয়া অনুযায়ী করা হবে ৷
advertisement
DIPAM-এর তরফে এটাও জানানো হয়েছে যে বড় ইন্ডাস্ট্রিয়াল বা কর্পোরেট হাউস ও একা ব্যক্তি বা কোনও কনসোর্টিয়ামের মাধ্যমে আইডিবিআই ব্যাঙ্কের ট্রানজাকশনে সামিল হতে পারবেন না ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার খুব শীঘ্রই বেসরকারিকরণ হতে চলেছে এই ব্যাঙ্কের ! সরকার ও LIC বিক্রি করতে চলেছে ৬০.৭২ % অংশীদারিত্ব
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement