advertisement

Post Office Saving Schemes : এই যোজনায় স্বামী-স্ত্রী পেয়ে যাবেন ৫৯,৪০০ টাকা, মিলবে ডবল সুবিধা

Last Updated:

এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ দেখে নিন কীভাবে এই স্কিমে ডবল সুবিধা পাবেন ৷

#নয়াদিল্লি: সুরক্ষিত সেভিংসের জন্য পোস্ট অফিস অন্যতম বেস্ট অপশন বলে মনে করা হয় ৷ পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে যার মাধ্যমে স্বামী ও স্ত্রী দু’জনে মিলে ৫৯,৪০০ টাকা আয় করতে পারবেন ৷ স্কিমের নাম পোস্ট অফিস মান্থলি সেভিংস স্কিম (Post Office MIS), যার মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট টাকা আয় করতে পারবেন ৷ এই হিসেব অনুযায়ী, প্রতি মাসে আয় করতে পারবেন ৪৯৫০ টাকা ৷ এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ দেখে নিন কীভাবে এই স্কিমে ডবল সুবিধা পাবেন ৷
বছরে কত টাকা আয় করতে পারবেন ?
এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে দ্বিগুণ লাভ করতে পারবেন ৷ স্বামী ও স্ত্রী দু’জনে মিলে এই স্কিম থেকে বছরে ৫৯,৪০০ টাকা আয় করতে পারবেন ৷
advertisement
কী এই MIS স্কিম ?
এমআইএস স্কিমে খোলা অ্যাকাউন্টে সিঙ্গল ও জয়েন্ট দু’ধরনের অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ ব্যক্তি অ্যাকাউন্ট খোলার সময় আপনি এই স্কিমে ন্যূনতম ১০০০ টাকা ও অধিকতম ৪.৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন ৷ তবে জয়েন্ট অ্যাকাউন্টে অধিকতম ৯ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন ৷ এই যোজনা রিটার্য়েড কর্মচারীরা ও প্রবীণ নাগরিকদের জন্য বেশ লাভজনক ৷
advertisement
কী কী সুবিধা পেতে পারেন ?
MIS এর ভাল বিষয় হল ২-৩ জন মিলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এই অ্যাকাউন্টের বদলে পাওয়া রিটার্ন সব মেম্বরদের মধ্যে সমান ভাবে ভাগ করা হবে ৷ জয়েন্ট অ্যাকাউন্ট যে কোনও সময় সিঙ্গল অ্যাকাউন্টে কনভার্ট করা যেতে পারে ৷ সিঙ্গল অ্যাকাউন্টকেও জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করা যেতে পারে ৷ অ্যাকাউন্টে যে কোনও ধরনের বদলের জন্য সমস্ত মেম্বরদের জয়েন্ট অ্যাপ্লিকেশন লাগবে ৷
advertisement
কীভাবে কাজ করে এই যোজনা ?
এই স্কিমে বর্তমান সময়ে ৬.৬ শতাংশ হিসেবে বার্ষিক সুদ দেওয়া হচ্ছে ৷ আপনার জমা টাকার উপরে বার্ষিক রিটার্ম ক্যালকুলেট করা হয় এবং পরে তা মাসের হিসেবে ১২টি ভাগে ভাগ করা হয় ৷ প্রতি মাসে আপনি চাইলে সুদের টাকা তুলতে পারবেন ৷ মান্থলি বেসিসে টাকার দরকার না থাকলে মুল টাকার সঙ্গে প্রতি বছর সুদ যুক্ত করে তার উপরে সুদ পেতে পারেন ৷
advertisement
জয়েন্ট অ্যাকাউন্ট খুললে এবং ৯ লক্ষ টাকা ইনভেস্ট করলে ৬.৬ শতাংশ সুদ হিসেবে বছরে ৫৯৪০০ টাকা রিটার্ন হিসেবে পেয়ে যাবেন ৷ ১২ মাসে ভাগ করলে মাসে ৪৯৫০ টাকা হবে ৷ আপনার ইনভেস্ট করা টাকা সুরক্ষিত থাকবে ৷ এবং আপনি মাসে মাসে মোট টাকা বাড়তি আয় করতে পারবেন ৷ আপনি চাইলে ৫ বছরের পর ৫-৫ বছর করে বাড়াতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Saving Schemes : এই যোজনায় স্বামী-স্ত্রী পেয়ে যাবেন ৫৯,৪০০ টাকা, মিলবে ডবল সুবিধা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement