advertisement

সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ প্রকল্প, এই স্কিমে বিনিয়োগে পাবেন সবচেয়ে বেশি রিটার্ন!

Last Updated:

প্রকল্পের নাম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) যার আওতায় প্রবীণ নাগরিকরা বেশি রিটার্ন পাবেন।

#কলকাতা: রিটায়ারমেন্ট প্ল্যানিং এবং বিনিয়োগের জন্য একাধিক প্রকল্প রয়েছে। মোদি সরকার শুধুমাত্র সিনিয়র সিটিজেনদের জন্য একাধিক নতুন প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নাম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস) যার আওতায় প্রবীণ নাগরিকরা বেশি রিটার্ন পাবেন।
ভারতীয় পোস্ট এই প্রকল্প পরিচালনা করে যেখানে সরকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রিটার্নের নিশ্চয়তা প্রদান করে। ৬০ বছর বা তার বেশি বয়সী যে কোনও ব্যক্তি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে এই স্কিমে বিনিয়োগ শুরু করতে পারেন। এই প্রকল্পে বার্ষিক ১ হাজার টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের মেয়াদপূর্তির সময়কাল হল ৫ বছর।
advertisement
advertisement
সুদের হার এফডি-এর চেয়ে বেশি
বেশিরভাগ প্রবীণ নাগরিকরা নিরাপত্তার কথা বিবেচনা করে ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করে থাকেন। তবে সিনিয়র সিটিজেন স্কিমে এফডি-র তুলনায় বেশি সুদ পাওয়া যাবে। এই স্কিম সবসময় মুদ্রাস্ফীতির তুলনায় বেশি রিটার্ন প্রদান করে। বর্তমানে খুচরো মুদ্রাস্ফীতি ৭ শতাংশ হওয়ায় এই স্কিমে ৭.৪ শতাংশ সুদ প্রদান করে হয়।
advertisement
৫ বছরের লক-ইন পিরিয়ড
এই স্কিমে বিনিয়োগ করলে টাকা ৫ বছরের জন্য লক হয়ে যাবে। অর্থাৎ, ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে বিনিয়োগকারী অর্থ তুলতে পারবেন বা। যদি কোনও ব্যক্তি আজ এই স্কিমে বিনিয়োগ করেন তবে আগামী ৫ বছরের জন্য ৭.৪ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। যদি কোনও বিনিয়োগকারী ১৫ লক্ষ টাকা লগ্নি করে থাকেন তবে তিনি বার্ষিক ১.১১ লক্ষ টাকা সুদ পাবেন। তবে সুদ গ্রাহক প্রতি ত্রৈমাসিকে পাবেন অর্থাৎ প্রত্যেক ৩ মাস পর পর গ্রাহক ২৭,৭৫০ টাকা পাবেন।
advertisement
স্বামী-স্ত্রী একসঙ্গে দ্বিগুণ বিনিয়োগ করতে পারেন
স্বামী-স্ত্রী একসঙ্গে দ্বিগুণ বিনিয়োগ করলে দ্বিগুণ রিটার্ন মুনাফা পাওয়া যাবে। স্বামী ও স্ত্রী মিলে যদি ১৫ লক্ষ টাকা করে ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে বার্ষিক ২.২ লক্ষ টাকা সুদ পাবেন। ওই দম্পতি প্রত্যেক ৩ মাসে ৫৫,৫০০ টাকা সুদ হিসেবে পাবেন।
কর ছাড়ের সুবিধা
ভারতীয় আয়কর আইন ৮০সি-এর অধীনে বিনিয়োগ করে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের সুবিধা পাবেন বিনিয়োগকারী।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ প্রকল্প, এই স্কিমে বিনিয়োগে পাবেন সবচেয়ে বেশি রিটার্ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement