advertisement

৫০ বছরের বেশি বয়সের কর্মীদের উপর নজর রাখতে চলেছে সরকার

Last Updated:

৩০ বছরের বেশি সরকারি চাকরি করছেন এমন কর্মীদের কারুর বিরুদ্ধে অযোগ্য কিংবা দুর্নীতির অভিযোগ থাকলে তাদেরকে চিহ্নিত করে পাঠানো হবে আগাম অবসরে।

#নয়াদিল্লি: ৫০ বছরের বেশি বয়সের কর্মচারি যাদের পারফরম্যান্স খুব একটা ভালো নয় চাকরি থেকে সরানোর প্রস্তুতি নিচ্ছে সরকার ৷ কেন্দ্র সরকারের তরফে সমস্ত মন্ত্রালয় ও বিভাগকে কর্মীদের প্রোফাইল তৈরি করতে বলা হয়েছে ৷ প্রোফাইল অনুযায়ী, প্রত্যেক ৩ মাস অন্তর তাদের কাজের সমীক্ষা করা হবে ৷ ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই সমস্ত কর্মীদের পারফরম্যান্স ভালো না হলে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হতে পারে ৷
সরকারের তরফে জানানো হয়েছে যে, দেশের কর্মক্ষেত্রকে নতুনভাবে উজ্জীবিত করতেই এই সিদ্ধান্ত। নতুন নির্দেশ অনুযায়ী, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রালয় ও বিভাগকে একটি রেজিস্টার তৈরি করতে হবে সেই সমস্ত কর্মীদের যাঁদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের বেশি ৷ তাঁদের চাকরি ৩০ বছরের বেশি হয়ে গিয়েছে তাদের কাজের সমীক্ষা সময় সময়ে করা হবে ৷ সমীক্ষায় কোনও কর্মীর পারফরম্যান্স ভালো না থাকলে তাদের চাকরি থেকে ছাঁটাই করা যেতে পারে ৷
advertisement
৩০ বছরের বেশি সরকারি চাকরি করছেন এমন কর্মীদের কারুর বিরুদ্ধে অযোগ্য কিংবা দুর্নীতির অভিযোগ থাকলে তাদেরকে চিহ্নিত করে পাঠানো হবে আগাম অবসরে। দেশের স্বার্থেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৫০ বছরের বেশি বয়সের কর্মীদের উপর নজর রাখতে চলেছে সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement