advertisement

Sovereign Gold Bond Scheme: ২৮ ফেব্রুয়ারি থেকে বিপুল সস্তায় সোনা কেনার সুযোগ মিলবে!

Last Updated:

Sovereign Gold Bond Scheme: কে কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?

#নয়াদিল্লি: সোনায় ইনভেস্ট করার কথা ভাবছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ ৷ ২৮ ফেব্রুয়ারি ২০২২ থেকে সস্তায় সোনার কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে আসছে কেন্দ্র সরকার ৷ চলতি মাসের শেষ দিন সার্বভৌম গোল্ড বন্ডের (Sovereign Gold Bond Scheme 10th Series) দশম কিস্তি জারি করতে চলেছে সরকার ৷ এর জন্য ইস্যু প্রাইস (Issue Price) ৫১০৯ টাকা প্রতি গ্রাম রাখা হয়েছে ৷
সোনায় ইনভেস্ট করে বেশি লাভ করতে চাইছেন ? তাহলে সার্বভৌম গোল্ড বন্ডের (Sovereign Gold Bond) জন্য ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে আবেদন (when will SGB Scheme open) করতে পারবেন ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছেন সার্বভৌম গোল্ড বন্ডের স্কিম ২০২১-২২ এর দশম কিস্তির জন্য ৪ মার্চ ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন ৷
advertisement
advertisement
কে পাবেন ইস্যু প্রাইসে ছাড় ?
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানিয়েছেন, পাঁচ দিনের জন্য এসজিবি স্কিমের অনলাইন আবেদন করার জন্য বিনিয়োগ করলে ৫০ টাকা প্রতি গ্রামে (Discount on SGB) ছাড় পাওয়া যাবে ৷ এই ডিসকাউন্ট পাওয়ার জন্য ডিজিাল পেমেন্ট করতে হবে (Digital Payment) ৷ অনলাইন আবেদনকারীদের জন্য ইস্যু প্রাইস ৫০৫৯ টাকা প্রতি গ্রামে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে এসজিবি-র দশম কিস্তি জারি করবে ৷ এই বন্ড সমস্ত ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SHCIL), ডাকঘর (Post Office) ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ(NSE) ও বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) মাধ্যমে বিক্রি করা হবে ৷ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Small finance banks) ও পেমেন্ট ব্যাঙ্কে (Payment banks) গোল্ড বন্ড বিক্রি হয় না ৷
advertisement
কে কত টাকা ইনভেস্ট করতে পারবেন ?
সার্বভৌম গোল্ড বন্ডে একজন ব্যক্তি অধিকতম ৪ কিলো গোল্ড বন্ড (maximum investment in SGB) কিনতে পারবেন ৷ ন্যূনতম ১ গ্রাম ইনভেস্ট করা বাধ্যতামূলক ৷ ট্রাস্ট বা অন্যান্য সংস্থা এক আর্থিক বছরে ২০ কিলোগ্রাম পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Sovereign Gold Bond Scheme: ২৮ ফেব্রুয়ারি থেকে বিপুল সস্তায় সোনা কেনার সুযোগ মিলবে!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement