advertisement

৩ কোটি রেশন কার্ড বাতিল করল সরকার ! আপনার নাম নেই তো ?

Last Updated:

সরকারের তরফে জানানো হয়েছে যে আধার ও রেশন কার্ড লিঙ্ক করা জরুরি ৷ এই কারণেই বেশ কিছু কার্ড বাতিল করা হয়েছে ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন রেশন কার্ড ডিজিটাল করার সময় ও আধার সিডিংয়ের সময় প্রায় ৩ কোটি জাল কার্ড পাওয়া গিয়েছে ৷ এই সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ৷ লকডাউনে সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী গরিব যোজনায় জুন পর্যন্ত প্রত্যেক মাসে প্রত্যেক রেশনকার্ড হোল্ডারদের বিনামূল্যে ১ কিলো ডাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷
সরকারের তরফে জানানো হয়েছে যে আধার ও রেশন কার্ড লিঙ্ক করা জরুরি ৷ এই কারণেই বেশ কিছু কার্ড বাতিল করা হয়েছে ৷ এছাড়া বেশ কিছু জাল কার্ড তৈরি করে সরকারের স্কিমে বিনামূল্যে জিনিস নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ এই সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ৷
দেশের প্রায় ৮০ কোটি মানুষের রেশন কার্ড রয়েছে ৷ রেশন কার্ড বাতিল হলে খাদ্য বিভাগে গিয়ে এর বিষয়ে জানতে হবে ৷ সেখানে আপনার আধার ও রেশন কার্ড দেখাতে হবে ৷ আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হবে ৷ এরপর নতুন রেশন কার্ড তৈরি হবে ৷
advertisement
advertisement
পয়লা জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম ৷ এক রাষ্ট্র এক রেশন যোজনা লাগু করা হবে ৷ এর জেরে পুরনো ও নতুন রেশনকার্ড হোল্ডাররা দেশের যে কোনও জায়গায় যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ রামবিলায় পাসওয়ান জানিয়েছেন একে রেশন কার্ড পোর্টেবিলিটি বলা হয় ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩ কোটি রেশন কার্ড বাতিল করল সরকার ! আপনার নাম নেই তো ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement