advertisement

Google For India 2020| Google-র বড় ঘোষণা! ডিজিটাল ভারত গড়তে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, জানালেন পিচাই

Last Updated:

আগামী ৫ থেকে ৭ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৫ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে গুগল৷ জানালেন সংস্থার সিইও সুন্দর পিচাই৷

#নয়াদিল্লি: ভারতের ডিজিটাল ক্ষেত্রে বড়সড় বিনিয়োগের কথা ঘোষণা করল বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থা Google৷ ডিজিটাল ভারত গড়তে আগামী ৫ থেকে ৭ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ৭৫ হাজার কোটি টাকা) বিনিয়োগ করবে গুগল৷ জানালেন সংস্থার সিইও সুন্দর পিচাই৷ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় সুন্দর পিচাইয়ের৷
advertisement
advertisement
সুন্দর পিচাইয়ের কথায়, 'আমরা ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ ও অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ও ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট -সহ মিশ্র বিনিয়োগ করব৷' এ দিন পিচাইয়ের সঙ্গে আলোচনার পরে ট্যুইট করেন মোদি৷ জানান, অ্যালফাবেট-এর সিইও-র সঙ্গে দুর্দান্ত আলোচনা হয়েছে৷ ভারতের কৃষক ও উদ্যোগপতিদের জন্য কী ভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, করোনা ভাইরাস অতিমারী-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে৷
advertisement
ডিজিটাল ভারতে গুগল বিনিয়োগের ক্ষেত্রে ৪টি ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে মূলত৷ প্রথমত, প্রত্যেক ভারতীয় তাঁদের নিজস্ব ভাষায় যাতে তথ্য পেতে পারেন, দ্বিতীয়ত, নতুন প্রডাক্ট ও পরিষেবা তৈরি৷ তৃতীয়ত, ব্যবসা ক্ষেত্রকে ক্ষমতায়ন৷ চতুর্থত, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির মতো ক্ষেত্রের উন্নয়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার৷
advertisement
advertisement
'Google for India'-র ষষ্ঠ বার্ষিক সংস্করণে সুন্দর পিচাই ও কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ যোগ দিচ্ছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Google For India 2020| Google-র বড় ঘোষণা! ডিজিটাল ভারত গড়তে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ, জানালেন পিচাই
Next Article
advertisement
LPG Cylinder Crisis: 'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
'আতঙ্ক নয়,গ্যাসের জোগান স্বাভাবিক-ই আছে', 'প্যানিক'-এ বাড়তি সিলিন্ডার বুক না করার আবেদন সরকারের
  • এলপিজি সিলিন্ডার নিয়ে 'প্যানিক' করতে হবে না, জানাল কেন্দ্র

  • দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, আশ্বস্ত করল কেন্দ্র

  • বাড়তি সিলিন্ডার বুক না করার আর্জি সরকারের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement