advertisement

Gold Price: দীপাবলি পর্যন্ত আরও দাম বাড়তে পারে সোনার ? দেখে নিন কী জানাল বিশেষজ্ঞরা

Last Updated:

সপ্তাহের প্রথম দিন সোমবার সোনার দামে সামান্য পতন দেখা গিয়েছে ৷

#নয়াদিল্লি: গত কয়েকদিনে সোনার দামে (Gold Price) সামান্য বৃদ্ধি বা পতন দেখা গিয়েছে ৷ সম্প্রতি সামান্য ওঠা-নামা ছাড়া সোনার দাম মোটামুটি স্থির রয়েছে ৷ তবে দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হতেই বাড়তে শুরু করেছে সোনার দাম ৷ আগামী দিনে আরও বাড়তে পারে সোনালী ধাতুর দাম বলে অনুমান করা হচ্ছে ৷
সরাফা বাজারে চলতি মাসে সোনার দাম (Gold Price) প্রায় ৪৯৯ টাকা বেড়েছে ৷ ১ অক্টোবর ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬,৪৬৭ টাকা, যা এখন ৪৬,৯৬৬ টাকা ৷ অন্যদিকে, রুপোর দাম ১ অক্টোবর প্রতি কিলোগ্রামে ৫৯,৪০৮ টাকা ছিল, যা এখন ৬১,৩৭৫ টাকা হয়ে গিয়েছে ৷ অক্টোবর মাসে রুপোর দাম প্রায় ১৯৬৭ টাকা বেড়ে গিয়েছে ৷
advertisement
advertisement
IIFL সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট (কমোডিটি অ্যান্ড কারেন্সি) অনুজ গুপ্ত জানিয়েছেন, ডলার মজবুত হওয়ার কারণে সোনা ও রুপোর দামে তার প্রবাব পড়েছে ৷ তবে শুধু সোনা ও রুপো নয় ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় আগামী মাসে পেট্রোল ও ডিজেলের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে বাড়তে চলেছে মুদ্রাস্ফীতি ৷ এর জেরে দীপাবলি পর্যন্ত সোনার দাম বেড়ে ৪৯ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
সোমবার সোনার দামে (Gold Price) সামান্য পতন-
সপ্তাহের প্রথম দিন সোমবার সোনার দামে সামান্য পতন দেখা গিয়েছে ৷ এদিন ৩টের সময় এমসিএক্সে সোনার দাম ৪৫ টাকা কমে ৪৬,৯৯২ টাকায় ট্রেড করছিল ৷ অন্যদিকে, IBJA এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সরাফা বাজারে সোনা ১৪ টাকা সস্তা হয়ে ৪৬,৯৬৬ টাকা ছিল ৷
advertisement
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধাতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার এক অ্যাপ লঞ্চ করেছে ৷ নাম ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price: দীপাবলি পর্যন্ত আরও দাম বাড়তে পারে সোনার ? দেখে নিন কী জানাল বিশেষজ্ঞরা
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement