advertisement

১০ মিনিটে বিনামূল্যে তৈরি করুন PAN কার্ড, সঙ্গে মিলবে বিশেষ সুবিধা

Last Updated:

আয়কর বিভাগ থেকে প্যান কার্ড তৈরি করার জন্য আপনাকে ই-ফাইলিং পোর্টালে গিয়ে 'Instant PAN through Aadhaar' এ ক্লিক করতে হবে ৷

#নয়াদিল্লি: আয়কর বিভাগ থেকে এবার প্যান কার্ড তৈরি করা আরও সহজ ৷ কারও কাছে প্যান কার্ড থাকলে সহজেই e-PAN পেয়ে যাবেন ৷ এবং এর জন্য সময় লাগবে মাত্র ১০ মিনিট ৷ e-PAN পুরোপুরি ল্যামিনেটেড প্যান কার্ডের মতো ৷ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, ডিম্যাট খুলতে বা অন্য কাজেও এটি ব্যবহার করা যাবে ৷
১. আয়কর বিভাগ থেকে প্যান কার্ড তৈরি করার জন্য আপনাকে ই-ফাইলিং পোর্টালে গিয়ে 'Instant PAN through Aadhaar' এ ক্লিক করতে হবে ৷ তারপর 'Get New PAN' অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর আধার নম্বর জানতে চাওয়া হবে এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ ওটিপি ভ্যালিডেশনের পর e-PAN জারি করে দেওয়া হবে ৷
advertisement
২. পিডিএফ ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন আবেদনকর্তা ৷ এর মধ্যে QR Code থাকে ৷ QR Code এ আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেল ও ছবি থাকবে ৷ আবেদন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে ১৫ ডিজিটের একটি নম্বর পাঠানো হবে ৷ এই নম্বরের সাহায্যে e-PAN ডাউনলোড করা যেতে পারে ৷ এর একটি কপি ই-মেল আইডিতে পাঠানো হবে ৷ আধার থেকে ই-মেল আইডি রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক ৷
advertisement
advertisement
৩. NSDL ও UTITSL এর মাধ্যমেও প্যান কার্ড জারি করা হবে ৷ এখানে প্যান কার্ড তৈরির জন্য চার্জ দিতে হবে ৷ তবে আয়কর বিভাগের ওয়েবসাইটে বিনামূল্যে প্যান কার্ড তৈরি করতে পারবেন ৷
৪. আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে এর জন্য মাত্র ১০ মিনিট সময় লাগবে ৷ এখনও পর্যন্ত ৬.৭ লক্ষ মানুষ ইনস্ট্যান্ট প্যান জেনারেট করেছেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১০ মিনিটে বিনামূল্যে তৈরি করুন PAN কার্ড, সঙ্গে মিলবে বিশেষ সুবিধা
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement