advertisement

প্যান কার্ড সম্বন্ধে গুরুত্বপূর্ণ এই তথ্য জেনে রাখুন, লাভবান হবেন আপনিও

Last Updated:

প্যান কার্ডের জন্য অনলাইন আবেদন করা অত্যন্ত সহজ ৷ এর মাধ্যমে মিনিটের মধ্যে পেয়ে যাবেন প্যান কার্ড ৷

#নয়াদিল্লি: দেশের সমস্ত নাগরিকের জন্যেই প্যান কার্ড অত্যন্ত জরুরি একটি ডকুমেন্ট ৷ প্যান নম্বর ছাড়া একাধিক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায় ৷ আয়কর রিটার্ন ফাইল করা থেকে ব্যাঙ্কে ৫০ হাজার টাকার বেশি ডিপোজিট করতে হলে সমস্ত ক্ষেত্রে প্যান নম্বর লাগে ৷ কিন্তু করোনা ভাইরাসের জেরে অনেকেই প্যান কার্ড তৈরি করতে পারছেন না ৷ এবার আপনিও বাড়িতে বসেই প্যান কার্ড তৈরি করতে পারবেন ৷
প্যান কার্ডের জন্য অনলাইন আবেদন করা অত্যন্ত সহজ ৷ এর মাধ্যমে মিনিটের মধ্যে পেয়ে যাবেন প্যান কার্ড ৷ এই কার্ডকে E-PAN ও বলা হয়ে থাকে ৷ আবেদন করা সঙ্গে সঙ্গে আপনি ডাউনলোড করতে পারবেন ৷ এই পরিষেবার সুবিধা কেবল তারাই পাবে যাদের এখনও প্যান নম্বর নেই ৷ E PAN এর জন্য আধার নম্বর দিতে হবে, এর মাধ্যমে ওটিপি জেনারেট হবে এবং E PAN কয়েক মিনিটে জারি হয়ে যাবে ৷
advertisement
E PAN কার্ড তৈরির করার প্রক্রিয়া...
advertisement
আয়কর বিভাগের ওয়েবসাইটে https://www.incometaxindiaefiling.gov.in/home গিয়ে Instant PAN through Aadhaar New লিঙ্কে ক্লিক করুন ৷
এরপর দুটি অপশন দেখাবে-প্রথম Get New PAN
দ্বিতীয়টি চেক স্টেটাস/ডাউনলোড প্যান
আধার নম্বর দিতে হবে, এরপর আধারের সঙ্গে রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে ৷
ওটিপি দিতেই E PAN জারি হয়ে যাবে ৷ এবং গ্রাহকরা সেটি ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
E PAN হারিয়ে যাওয়ার সমস্যা নেই ৷ এর কপি দরকার হলে মাত্র ৫০ টাকায় প্রিন্ট নিয়ে ল্যামিনেট করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্যান কার্ড সম্বন্ধে গুরুত্বপূর্ণ এই তথ্য জেনে রাখুন, লাভবান হবেন আপনিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement