advertisement

বাড়িতে বসেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন প্যান কার্ড, তাও আবার বিনামূল্যে !

Last Updated:

এর মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা-সহ বিভিন্ন কাজ করা যেতে পারে ৷

#নয়াদিল্লি: সম্প্রতি আয়কর বিভাগের তরফে প্যান কার্ড তৈরির প্রক্রিয়া আরও সহজ করে দেওয়া হয়েছে ৷ আয়কর বিভাগের তরফে ট্যুইটে জানানো হয়েছে, এবার থেকে ইনকাম ট্যাক্স বিভাগের ওয়েবসাইট থেকে মিনিটের মধ্যে প্যান কার্ড তৈরি করা যেতে পারে ৷ যাদের কাছে আধার কার্ড রয়েছে তারা মিনিটের মধ্যে e-PAN তৈরি করতে পারবেন৷ e-PAN মানে অনলাইনের মাধ্যমে জেনারেট করা প্যান কার্ড ৷ দেশের সমস্ত নাগরিকের জন্য প্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য ৷ প্যান নম্বর না থাকার কারণে একাধিক কাজ আটকে যেতে পারে ৷ কিছুক্ষেত্রে জরিমানা পর্যন্ত দিতে হতে পারে ৷ e-PAN পুরোপুরি ল্যামিনেটেড প্যান কার্ডের মতো ৷ এর মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা-সহ বিভিন্ন কাজ করা যেতে পারে ৷
E PAN কার্ড তৈরির করার প্রক্রিয়া...
আয়কর বিভাগের ওয়েবসাইটে https://www.incometaxindiaefiling.gov.in/home গিয়ে Instant PAN through Aadhaar New লিঙ্কে ক্লিক করুন ৷
advertisement
এরপর দুটি অপশন দেখাবে-প্রথম Get New PAN
দ্বিতীয়টি চেক স্টেটাস/ডাউনলোড প্যান
আধার নম্বর দিতে হবে, এরপর আধারের সঙ্গে রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে ৷
ওটিপি দিতেই E PAN জারি হয়ে যাবে ৷ এবং গ্রাহকরা সেটি ডাউনলোড করতে পারবেন ৷
advertisement
পিডিএফ ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পাওয়া যাবে যার মধ্যে QR Code থাকবে৷ এই কোডে আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেল ও ছবি থাকবে ৷ আবেদন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে ১৫ ডিজিটের একটি নম্বর আসবে যার সাহায্য E PAN ডাউনলোড করা যাবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে বসেই ১০ মিনিটে বানিয়ে ফেলুন প্যান কার্ড, তাও আবার বিনামূল্যে !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement