advertisement

এই ব্যাঙ্কে এফডি করালে মিলছে মোটা রিটার্ন

Last Updated:

এই স্কিমের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ রাখা হয়েছিল ৷ তবে এখন এই সময় বাড়িয়ে ৩১ মার্চ ২০২১ করা হয়েছে ৷

#নয়াদিল্লি: প্রবীণ নাগরিকদের জন্য বেশিরভাগ ব্যাঙ্ক স্পেশ্যাল এফডি স্কিম নিয়ে এসেছে ৷ ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ১ শতাংশ বেশি সুদ পেয়ে থাকেন ৷ প্রাইভেট সেক্টরের বৃহত্তম দুটি ব্যাঙ্ক HDFC ও ICICI ব্যাঙ্কের এই স্কিম ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে ৷ কোভিড পরিস্থিতির জেরে সুদের হার লাগাতার কমানো হয়েছে ৷ প্রবীণ নাগরিকদের যাতে সমস্যায় পড়তে হয় না তাই এই স্পেশ্যাল এফডি স্কিম লঞ্চ করা হয়েছিল ৷ এর আগে এই স্কিমের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২১ রাখা হয়েছিল ৷ তবে এখন এই সময় বাড়িয়ে ৩১ মার্চ ২০২১ করা হয়েছে ৷
HDFC ব্যাঙ্কে HDFC Senior Citizen Care এ এফডি-তে ৭৫ বেসিস পয়েন্ট বেশি ইন্টারেস্ট দেওয়া হচ্ছে ৷ যদি কোনও সিনিয়র সিটিজেন এই যোজনায় এফডি করান তাহলে তিনি ৬.২৫ শতাংশ সুদ পেয়ে যাবেন ৷ এই যোজনা ১৩ নভেম্বর থেকে চালু করা হয়েছিল ৷ এমনিতে ৭-১৪ দিনের ও ১৫ থেকে ২৯ দিনের এফডি-তে HDFC ব্যাঙ্ক ২.৫ শতাংশ ইন্টারেস্ট দিয়ে থাকে ৷ ৩০ থেকে ৪৫, ৪৬ থেকে ৬০ দিন ও ৬১ থেকে ৯০ দিনের এফডিতে পাওয়া যায় ৩ শতাংশ সুদ ৷ ৯১ দিন থেকে ৬ মাসের এফডি-তে পাওয়া যায় ৩.৫ শতাংশ, ৬-৯ মাস ও ৯ মাস থেকে ১ বছরের এফডি-তে সুদ পাওয়া যায় ৪.৪ শতাংশ ৷ ১ থেকে ২ বছরের এফডিতে সুদ পাওয়া যায় ৪.৯ শতাংশ, ২-৩ বছরের এফডি-তে ৫.১৫ শতাংশ, ৩ থেকে ৫ বছরের টার্ম ডিপোজিটে ৫.৩০ শতাংশ, ৫ থেকে ১০ বছরের এফডি-তে ৫.৫০ শতাংশ সুদ পাওয়া যায় ৷ এই সমস্ত এফডি-তে প্রবীণ নাগরিকরা ৭৫ বেসিস পয়েস্ট বাড়তি সুদ পেয়ে থাকেন ৷
advertisement
সিনিয়র সিটিজেনদের জন্য ICICI ব্যাঙ্ক ICICI Bank Golden Years স্কিম নিয়ে এসেছে ৷ এখানে এফডি-তে প্রবীণ নাগরিকরা অন্যদের তুলনায় ৮০ বেসিস পয়েন্ট বেশি সুদ পেয়ে থাকেন ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যাঙ্কে এফডি করালে মিলছে মোটা রিটার্ন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement