advertisement

দারুণ সুখবর, এবার ব্যাঙ্কের FD-তে মিলবে বেশি সুদ

Last Updated:

নতুন রেট ২৭ নভেম্বর থেকে লাগু করা হয়েছে ৷

#নয়াদিল্লি: আপনি কী ব্যাঙ্কে এফডি করানোর পরিকল্পনা করছেন ? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ৷ সম্প্রতি কানাড়া ব্যাঙ্ক তাদের এফডি-র সুদের হার বৃদ্ধি করেছে ৷ অর্থাৎ এবার ফিক্সড ডিপোজিটে মিলবে আগের থেকে বেশি সুদ ৷ ব্যাঙ্ক সুদের হারে ০.২ শতাংশ বৃদ্ধি করেছে৷ তবে বেশি সুদের হার কেবল সেই সমস্ত গ্রাহকরাই পাবেন যারা কমপক্ষে দু’বছরের জন্য এফডি করাবেন ৷
কানাড়া ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘এবার থেকে ২ বছরের থেকে বেশি এবং তিনবছরের কম এফডি-তে মিলবে ৫.৪ শতাংশ সুদ যা আগে ছিল ৫.২ শতাংশ ৷ এছাড়া ৩ থেকে ১০ বছরের ম্যাচিউরিটির এফডি-তে সুদের হার ৫.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৫ শতাংশ করা হয়েছে ৷
প্রবীণ নাগরিকরা ব্যাঙ্কের তরফে ঠিক করা সুদের হারের উপর ০.৫০শতাংশ বেশি সুদ পাবেন ৷ নতুন রেট ২৭ নভেম্বর থেকে লাগু করা হয়েছে ৷
advertisement
advertisement
অন্যদিকে প্রাইভেট সেক্টরে HDFC Bank তাদের বেশ কিছু এফডি-তে সুদের হার কমিয়ে দিয়েছে ৷ ১ বছরের এফডিতে সুদের হার ০.২০ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ ২ বছরের এফডি-তে সুদের হার কমানো হয়েছে ০.১০ শতাংশ ৷
নতুন রেট অনুযায়ী, HDFC ব্যাঙ্ক ৭ থেকে ২৯ দিনের ডিপোজিটে ২.৫০ শতাংশ সুদের হার দিচ্ছে ৷ ৩০ থেকে ৯০ দিনের এফডি-তে মিলছে ৩ শতাংশ সুদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দারুণ সুখবর, এবার ব্যাঙ্কের FD-তে মিলবে বেশি সুদ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement