advertisement

এই ব্যাঙ্কের কার্ডে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক, ৩১ ডিসেম্বর পর্যন্ত মিলবে সুবিধা

Last Updated:

স্টেট ব্যাঙ্কের ক্যাশব্যাক অফারের জন্য SBI Card Website/Mobile App রেজিস্ট্রেশন করাতে হবে ৷

#নয়াদিল্লি: সাধারণত যখনই কেউ ক্যাশলেস লেনদেন করে থাকেন তখন তাদের সকলেই ক্যাশব্যাক অফার পেতে চান ৷ আপনিও যদি ক্যাশব্যাক অফারের সুবিধা নিতে চান তাহলে স্টেট ব্যাঙ্কের এই কার্ডে এই সুবিধা পাওয়া যাবে ৷ স্টেট ব্যাঙ্কের কার্ড থেকে কোনও ক্যাশলেস লেনদেন করে থাকেন তাহলে তিনটি বিলের পেমেন্টে ৫ শতাংশ করে ক্যাশব্যাক মিলবে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে এই অফার চলতি মাসেই শুরু করা হয়েছে এবং তা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৷ দেখে নিন কীভাবে এসবিআই-এর কার্ডে ৫ শতার্শ পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা পাবেন ৷
স্টেট ব্যাঙ্কের ক্যাশব্যাক অফারের জন্য SBI Card Website/Mobile App রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এরপর তিনটি বিলের পেমেন্টে ৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷ স্টেট ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী একটি বিলের পেমেন্টে অধিকতম ১০০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷ অর্থাৎ ৩টি বিলের পেমেন্টে পেয়ে যাবেন ৩০০ টাকা ৷
অটোপে রেজিস্ট্রেশনের পর তিনটি বিলের পেমেন্ট ৪ মাসের মধ্যে হতে হবে ৷ কেবল তাহলেই আপনি এই অফার পাবেন ৷ স্টেট ব্যাঙ্কের কার্ডে যে ক্যাশব্যাক পাবেন তা ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে ৷
advertisement
advertisement
এই সুবিধা কর্পোরেট কার্ড ছাড়া স্টেট ব্যাঙ্কের সমস্ত ক্রেডিট কার্ডে পাওয়া যাবে ৷ এর জন্য প্রথমে স্টেট ব্যাঙ্কের কার্ডের মোবাইল অ্যাপে লগইন করুন ৷এরপর E-Store এ ক্লিক করতেই চলে আসবে Bill Pay & Recharge এর অপশন ৷ ক্লিক করে ডিসক্লেমার পরে Proceed-এ ক্লিক করে Add Biller-এ ক্লিক করুন ৷ সমস্ত ডিটেল দেওয়ার পর অটোপে সেটআপ পুরো হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যাঙ্কের কার্ডে মিলছে ৫ শতাংশ ক্যাশব্যাক, ৩১ ডিসেম্বর পর্যন্ত মিলবে সুবিধা
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement