advertisement

পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ১৪ লক্ষ ২৮ হাজার টাকা, দেখে নিন কত টাকা ইনভেস্ট করতে হবে!

Last Updated:

পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে যেখানে মাত্র ৫ বছরে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকা ৷

#নয়াদিল্লি: পোস্ট অফিসের (Post Office) তরফে একাধিক যোজনা চালানো হয় ৷ সমস্ত বয়সের মানুষের কথা মাথায় রেখে বিভিন্ন স্কিম রয়েছে পোস্ট অফিসের ৷ এর জেরে যুবক থেকে সিনিয়র সিটিজেন সকলেই লাভবান হতে পারেন ৷ পোস্ট অফিসের একটি বিশেষ স্কিম রয়েছে যেখানে মাত্র ৫ বছরে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকা ৷ পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন স্কিমের (Post Office Senior Citizen Savings Scheme) মাধ্যমে ১৪ লক্ষ টাকার ফান্ড জমিয়ে ফেলতে পারবেন ৷ পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বর্তমানে ৭.৪ শতাংশ সুদ মিলছে ৷
কারা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন?
  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য ৬০ বছর বয়স হতে হবে
  • ৬০ বছর বা তার বেশি বয়স হলে এই অ্যাকাউন্ট খোলা যাবে
  • এছাড়া ভলেন্টিয়ারি রিটায়েরমেন্ট নেওয়া ব্যক্তিরা এই স্কিমে ইনভেস্ট করতে পারবেন
  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ম্যাচিউরিটি ৫ বছরে হয়, কিন্তু আপনি চাইলে বাড়াতে পারবেন
  • এই স্কিমে কমপক্ষে ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে
advertisement
advertisement
ইন্ডিয়া পোস্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ম্যাচিউরিটির পর এই স্কিম ৩ বছরের জন্য বাড়াতে পারবেন ৷ ম্যাচিউরিটির পর অ্যাকাউন্ট হোল্ডাররে পোস্ট অফিসে গিয়ে এর জন্য আবেদন করতে হবে ৷
কী ভাবে মিলবে ১৪ লক্ষ টাকা-
এই স্কিমে একবারে ১০ লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে ৭.৪ শতাংশ (কম্পাউন্ডিং) সুদ মিলবে ৷ ৫ বছর পর অর্থাৎ ম্যাচিউরিটিতে মোট টাকা হবে ১৪,২৮,৯৬৪ টাকা ৷ এখানে সুদ হিসেবে ৪,২৮,৯৬৪ টাকার লাভ হবে ৷
advertisement
সিনিয়র সিটিজেন সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ টাকা বা তার বেশি সুদ পেলে টিডিএস কাটা হবে ৷ তবে এই স্কিমে ইনভেস্ট করা টাকার উপরে ইনকাম ট্যাক্স অ্যাক্ট ১৯৬১ সেকশন ৮০সি অনুযায়ী ছাড় পাওয়া যায় ৷
SCSS অনুযায়ী, জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ একের বেশি অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ কিন্তু সব অ্যাকাউন্ট মিলিয়ে ইনভেস্টমেন্টের টাকা অধিকতম ১৫ লক্ষ টাকা হতে পারে ৷ অ্যাকাউন্ট খোলা ও বন্ধ করার সময় নমিনেশনের সুবিধা মিলবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
পোস্ট অফিসের এই স্কিমে মিলবে ১৪ লক্ষ ২৮ হাজার টাকা, দেখে নিন কত টাকা ইনভেস্ট করতে হবে!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement