advertisement

এখানে ১০ হাজারের ইনভেস্টমেন্টে মিলবে ১৬ লক্ষ টাকা!

Last Updated:

এখানে টাকা ইনভেস্ট করলে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং অন্যান্য জায়গার তুলনায় বেশি রিটার্ন মিলবে ৷

#নয়াদিল্লি: পোস্ট অফিসের স্কিমে ইনভেস্ট করলে মিলবে একাধিক সুবিধা ৷ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে টাকা ইনভেস্ট করলে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং অন্যান্য জায়গার তুলনায় বেশি রিটার্ন মিলবে ৷ কোনও রিস্ক না নিয়ে ভাল রিটার্ন পেতে চাইলে পোস্ট অফিসে ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ ৷ পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে৷ আপনি আপনার সুবিধা অনুযায়ী যে কোনও স্কিমে ইনভেস্ট করতে পারবেন ৷ এর মধ্যে অত্যন্ত জনপ্রিয় স্কিম হচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম ৷ এখানে বেশ ভাল রিটার্ন পাওয়া যায় ৷
এই স্কিমে অত্যন্ত কম অঙ্কের টাকায় ইনভেস্ট করা শুরু করতে পারবেন ৷ প্রতি মাসে মাত্র ১০০ টাকা করে ইনভেস্ট করতে পারবেন ৷ অধিকতম টাকা ইনভেস্ট করার কোনও সীমা নেই ৷ পোস্ট অফিসের আরডি ৫ বছরের জন্য হয় ৷ এখানে ৫ বছরের কম সময়ের জন্য আরডি খোলা যায় না ৷ জমা টাকায় প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার ক্যালকুলেট করা হয় ৷ এরপর  আপনার অ্যাকাউন্টে কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে যোগ করে দেওয়া হয় ৷ ইন্ডিয়া পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আরডি স্কিমে বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হয় ৷ নতুন এই সুদের হার ১ জুলাই ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷ প্রত্যেক ত্রৈমাসিকে কেন্দ্র সরকার স্মল সেভিংস স্কিমের সুদের হার ঘোষণা করে থাকে ৷
advertisement
প্রত্যেক মাসে পোস্ট অফিসের আরডি-তে ১০ বছরের জন্য ১০ হাজার টাকা করে জমা করলে, ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন ১৬.২৮ লক্ষ টাকা ৷
advertisement
সময়ের মধ্যে আরডি-তে টাকা জমা দিতে ভুলে গেলে আপনাকে জরিমানা দিতে হবে ৷ মাসে টাকা জমা দিতে দেরি করলে ১ শতাংশ জরিমানা দিতে হবে ৷ ৪ টি কিস্তি লাগাতার না দিলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এখানে ১০ হাজারের ইনভেস্টমেন্টে মিলবে ১৬ লক্ষ টাকা!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement