advertisement

LinkedIn-এর বিচারে দেশের সেরা কোম্পানি ফ্লিপকার্ট

Last Updated:
#কলকাতা: ২০১৯ সালে ভারতের সেরা কোম্পানিগুলির তালিকায় এক নম্বরে ফ্লিপকার্ট৷ LinkedIn-এর বিচারে সেরা কোম্পানির শিরোপা পেল ফ্লিপকার্ট৷ বুধবার প্রকাশিত LinkedIn সার্ভেতে দেখা যাচ্ছে, ফ্লিপকার্টে চাকরি করার জন্য সবচেয়ে বেশি সার্চ করা হয় LinkedIn-এ৷
ফ্লিপকার্ট-এর সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির কথায়, 'ভারতে আমরা আবার সেরা হয়েছি৷ আমাদের ব্র্যান্ডের পক্ষে যা অত্যন্ত সুখের৷ ফ্লিপকার্টে কাজ করে কর্মীরা সত্যিই সুখী৷ খুবই ফ্লেক্সিবল ওয়ার্ক কালচার আমাদের৷ ফলে কর্মীরা উত্‍‌সাহের সঙ্গে কাজ করেন৷ দেশের সেরা প্রতিভাদের নিয়োগ করে ভালো পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য৷'
কর্মীদের সুযোগ সুবিধা, মাইনে ও অন্যান্য নানা সুবিধা বিচার করেই সংস্থাকে র‌্যাঙ্ক করা হয়েছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে আরেক ই-কমার্স সংস্থা অ্যামাজন৷ ভারতে অ্যামাজনে চাকরি করেন ৫০ হাজার জন৷ ১৯৫০টি কর্মসংস্থান এই মুহূর্তে পোস্ট করেছে অ্যামাজন৷ তৃতীয় স্থানে রয়েছে OYO হসপিটালিটি৷ ভারতে এই সংস্থায় চাকরি করেন ৭ হাজার জন৷ গোটা বিশ্বে ওয়ো-র নিজস্ব হোটেল রয়েছে ৪ লক্ষ ৫০ হাজার৷ ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেন ম্যারিয়ট অধিগ্রহণ করতে চলেছে OYO৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LinkedIn-এর বিচারে দেশের সেরা কোম্পানি ফ্লিপকার্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement