advertisement

লকডাউনে বাতিল বিমানের টিকিটের টাকা ফেরতের নির্দেশ মন্ত্রকের !

Last Updated:

নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি টিকিট বাতিলের টাকা ফেরত চাইলে তিন সপ্তাহের মধ্যে তা ফেরত দিতে হবে।

#কলকাতা: অনুরোধে কাজ হয়নি। এ বার তাই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত যাত্রী লকডাউনের সময়ে বিমানের টিকিট কেটেছিলেন কিন্তু কেন্দ্র সমস্ত বিমান পরিবহণ বাতিলের কারণে যাতায়াত করতে পারেননি, তাঁদের বুকিংয়ের পুরো টাকা নগদে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত দিতে হবে। বুকিং বাতিলের টাকা ফেরতের সময়ে কোনও লেভি বা চার্জও কাটা যাবে না।
১৬ এপ্রিল অসামরিক বিমান পরিবহণের যুগ্মসচিব ঊষা পাধি ওই নির্দেশিকা জারি করেছেন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, পুরো বিষয়টি নজরদারি করবেন, ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) অরুণ কুমার।
এর আগে বিমান সংস্থাগুলির পক্ষ থেকে লকডাউনের মধ্যবর্তী সময়ে যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের টাকা ফেরতের কথা ঘোষণা করা হয়। কিন্তু নগদ টাকা না ফিরিয়ে সংস্থাগুলি ক্রেডিট ফান্ডে টাকা ফেরতের কথা জানায়। সে ক্ষেত্রে ওই টাকা দিয়ে পরবর্তী টিকিট কাটতে পারবেন গ্রাহকেরা। নগদ টাকা ফেরত নিতে গেলে চার্জ কাটার কথা জানায় বিমান সংস্থাগুলি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে বিভিন্ন মহল থেকে মন্ত্রকের কাছে বিমান সংস্থাগুলিকে নগদ টাকা ফেরানোর দাবি জানানো হয়।
advertisement
advertisement
এর পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এক কর্তা বলেন, "করোনা হামলা একটা বিশেষ পরিস্থিতি। এই পরিস্থিতি ভেবে তো কেউ টিকিট কাটেননি। আর যাত্রা বাতিলেও এঁদের কোনও হাত নেই। তাই তাঁদের পুরো টাকা ফেরতের কথাই বলা হয়েছিল। কিন্তু দেশীয়-আন্তর্জাতিক বিভিন্ন বিমান সংস্থা এর মধ্যেও চার্জ কাটছিল। সে জন্য আমরা নির্দেশিকা জারি করতে বাধ্য হলাম।"
advertisement
নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ব্যক্তি টিকিট বাতিলের টাকা ফেরত চাইলে তিন সপ্তাহের মধ্যে তা ফেরত দিতে হবে। আর নির্দেশিকায় বলা হয়েছে এই নিয়ম কার্যকর হবে জাতীয় এবং আন্তর্জাতিক বিমান সংস্থার ক্ষেত্রেই।
Shalini Datta
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লকডাউনে বাতিল বিমানের টিকিটের টাকা ফেরতের নির্দেশ মন্ত্রকের !
Next Article
advertisement
Indian Railways: চিকেন’স নেক নিয়ে মাস্টারস্ট্রোক! শিলিগুড়িতে মাটির নীচ দিয়ে ছুটবে ট্রেন...তৈরি হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেললাইন, বিরাট ঘোষণা রেলমন্ত্রীর
চিকেন’স নেক নিয়ে মাস্টারস্ট্রোক! শিলিগুড়িতে মাটির নীচ দিয়ে ছুটবে ট্রেন...বিরাট ঘোষণা
  • চিকেন’স নেক নিয়ে মাস্টারস্ট্রোক!

  • ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

  • পশ্চিমবঙ্গে মাটির নীচে বা আন্ডারগ্রাউন্ড রেললাইন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement