advertisement

কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা দেবে সরকার, করতে হবে সামান্য একটা কাজ

Last Updated:

পিএম কিষান মানধন যোজনায় ৬০ বছর বয়সের পর পেনশন পাবেন কৃষকরা ৷ এই যোজনা ১৮ থেকে ৪০ বছরের কৃষকরা করাতে পারবেন ৷

#নয়াদিল্লি: দেশের কোটি কোটি কৃষকদের জন্য একাধিক যোজনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার ৷ এর মধ্যে একটি হচ্ছে কিষান মানধন যোজনা (PM Kisan Maan Dhan Scheme)৷ এই যোজনায় সরকারি চাকুরিজীবীদের মতো কৃষকদেরও প্রতি মাসে পেনশন দেওয়া হবে ৷ পিএম কিষান মানধন যোজনায় ৬০ বছর বয়সের পর পেনশন পাবেন কৃষকরা ৷ এই যোজনা ১৮ থেকে ৪০ বছরের কৃষকরা করাতে পারবেন ৷
এই যোজনায় মাসে ৩০০০ অর্থাৎ বছরে ৩৬০০০ টাকা পেয়ে যাবেন কৃষকরা ৷ এর জন্য ৫৫ থেকে ২০০ টাকার মান্থলি প্রিমিয়াম দিতে হবে ৷ বর্তমানে এই স্কিমে ২১ লক্ষের বেশি কৃষকরা নিজেদের নথিভুক্ত করিয়েছেন ৷ দেখে নিন কীভাবে এই যোজনার সুবিধা নেবেন ৷
পিএম কিষান মানধন যোজনার সুবিধা তাঁরাই নিতে পারবেন যাঁদের কাছে অধিকতম ২ হেক্টর পর্যন্ত চাষের জমি রয়েছে ৷ যোজনায় ন্যূনতম ২০ বছর এবং অধিকতম ৪০ বছর পর্যন্ত প্রায় ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে মাসে ৷ এই যোজনায় যত টাকা যোগদান কৃষকের হবে ঠিক তত টাকা যোগদান থাকবে সরকারের ৷ অর্থাৎ কৃষক যদি মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দেয় তাহলে সরকারের তরফেও ৫৫ টাকা দেওয়া হবে ৷
advertisement
advertisement
নাম নথিভুক্ত করার জন্য কৃষকদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এর জন্য আধার কার্ড ও জমির কাগজ পত্র জমা দিতে হবে ৷ পাশাপাশি লাগবে ২টি পাসপোর্ট সাইজ ছবি ও ব্যাঙ্কের পাসবুক ৷ রেজিস্ট্রেশনের সময় কৃষকদের পেনশন ইউনিক নম্বর ও পেনশন কার্ড দেওয়া হবে ৷ এর জন্য আলাদা করে কোনও ফি দিতে হবে না ৷
advertisement
কত টাকা প্রিমিয়াম দিতে হবে তা সম্পূর্ণ নির্ভর করবেন কৃষকের বয়সের উপরে ৷ ১৮ বছর বয়সে এই যোজনা শুরু করলে মাসে ৫৫ টাকা প্রিমিয়াম দিতে হবে অর্থাৎ বছরে ৬৬০ টাকা ৷ ৪০ বছরে এই যোজনায় নাম নথিভুক্ত করলে ২০০ টাকা মাসে মানে বছরে ২৪০০ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷
কেউ যদি মাঝখানে স্কিম বন্ধ করে দেয় তাহলে ততদিন পর্যন্ত জমা টাকা ডুববে না ৷ যে সময় যোজনায় বন্ধ করবেন সেই সময় পর্যন্ত যা টাকা জমা করেছেন তাতে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের সুদের হারের হিসেবে সুদ দেওয়া হবে ৷ পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁর স্ত্রী ৫০ টাকা পাবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কৃষকদের প্রতি মাসে ৩০০০ টাকা দেবে সরকার, করতে হবে সামান্য একটা কাজ
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement