advertisement

১ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে এই ৮টি বড় নিয়ম! টান পড়বে পকেটে

Last Updated:

১ সেপ্টেম্বর থেকে একাধিক নিয়মে বদল আসতে চলেছে ৷

#নয়াদিল্লি: পয়লা সেপ্টেম্বর থেকে ( Changes from 1 September 2021 ) একাধিক বড় বদল হতে চলেছে যার প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের উপরে ৷ এর জেরে প্রভাবিত হতে চলেছেন প্রত্যেকে ৷ ইপিএফ থেকে চেক ক্লিয়ারিংয়ের নিয়ম, সেভিংস অ্যাকাউন্টে সুদের হার থেকে এলপিজির দাম সহ একাধিক নিয়মে বদল আসতে চলেছে ৷
১. পিএফ নিয়মে বদল- চাকুরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ৷ ১ সেপ্টেম্বর থেকে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্কড না থাকলে আপনার এমপ্লয়ারের কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্টে (PF) ক্রেডিট হবে না ৷ EPFO -এর তরফে ১ সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্ট হোল্ডারদের আধার ও UAN নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷
advertisement
২. বদলাচ্ছে চেক ক্লিয়ারিং সিস্টেম- চেকের মাধ্যমে পেমেন্ট করেন ? তাহলে এটা জেনে রাখা আপনার জন্য দরকার কারন ১ সেপ্টেম্বর থেকে চেক পেমেন্টের পদ্ধতিতে বেশ কিছু বদল করতে চলেছে ব্যাঙ্কগুলি ৷ ৫০ হাজার টাকার বেশি চেক পেমেন্টের ক্ষেত্রে ব্যাঙ্কের তরফে পজিটিভ পে সিস্টেম লাগু করা হবে ৷ বেশিরভাগ ব্যাঙ্ক ১ সেপ্টেম্বর থেকে PPS লাগু করতে চলেছে ৷ অ্যাক্সিস ব্যাঙ্ক আগামী মাস থেকে এই সিস্টেম চালু করতে চলেছে ৷
advertisement
advertisement
৩. PNB সেভিংস অ্যাকাউন্টে কমবে সুদের হার- পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank- PNB) গ্রাহকদের জন্য বড় ধাক্কা ৷ ১ সেপ্টেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমাতে চলেছে ব্যাঙ্ক ৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়েছে ৷ সেভিংস অ্যাকাউন্টে সুদের হার বছরে ৩ শতাংশ থেকে কমিয়ে ২.৯০ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ নতুন এবং পুরনো গ্রাহক, সকলের ক্ষেত্রেই এই সুদের হার প্রযোজ্য হতে চলেছে ৷
advertisement
৪. বদলাতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম- ১ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে গ্যাস সিলিন্ডারের দাম ৷ প্রত্যেক মাসের পয়লা তারিখ বাড়ির রান্নার গ্যাস এবং কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের নতুন দাম জারি করা হয়ে থাকে ৷
৫. বদলে যাবে গাড়ি ইনস্যুরেন্সের নিয়ম- মাদ্রাস হাইকোর্টের (Madras High Court) নতুন নির্দেশ অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে নতুন গাড়ি বিক্রি হলে তার বাম্পার টু বাম্পার (bumper-to-bumper) ইনস্যুরেন্স করা বাধ্যতামূলক ৷ বাম্পার টু বাম্পারে গাড়ির সেই সমস্ত অংশও ইনস্যুরেন্সের মধ্যে যা ইনস্যুরেন্স সংস্থাগুলি সাধারণত দেয় না ৷
advertisement
৬. OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের দাম বাড়বে- দেশে ওটিটি প্ল্যাটফর্ম Disney plus hotstar-এর সাবস্ক্রিপশন ১ সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে ৷ এরপর ব্যবহারকারীদের বেস প্ল্যানের জন্য ৩৯৯ টাকার বদলে ৪৯৯ টাকা দিতে হবে ৷ অর্থাৎ ১০০ টাকা বেশি দিতে হবে ৷ এছাড়া ৮৯৯ টাকার ব্যবহারকারীরা দুটি ফোনে অ্যাপ ব্যবহার করতে পারবে ৷ এই সাবস্ক্রিপশন প্ল্যানে HD কোয়ালিটি পাওয়া যাবে ৷ এছাড়া ১৪৯৯ টাকায় ৪টি স্ক্রিনে এই অ্যাপ চলবে ৷
advertisement
৭. অ্যামাজন লজিস্টিক কস্ট বৃদ্ধি করবে- ডিজেল ও পেট্রোলের দাম বাড়ায় অ্যামাজন লজিস্টিক কস্ট বৃদ্ধি করতে পারে ৷ এর জেরে ১ সেপ্টেম্বর থেকে অ্যামাজনের জিনিসের দাম বেড়ে যাবে ৷
৮. অ্যাপে উপর থাকবে কিছু নিষেধাজ্ঞা- গুগলের নতুন পলিসি লাগু হবে ১ সেপ্টেম্বর ২০২১ থেকে ৷ এর জেরে ফেক কন্টেন্ট প্রমোট করবে যে অ্যাপগুলি তার উপর নিষেধাজ্ঞা জারি করা হবে ৷ গুগল তাদের ব্লগ পোস্টে জানিয়েছেন, অ্যাপ ডেভেলপার্সদের তরফে লম্বা সময়ে ব্যবহার না করা হলে অ্যাপস ব্লক করে দেওয়া হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ সেপ্টেম্বর থেকে বদলাতে চলেছে এই ৮টি বড় নিয়ম! টান পড়বে পকেটে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement