advertisement

জিও ও ফেসবুকের চুক্তিতে টেলিকম সেক্টরে আসতে চলেছে বিরাট পরিবর্তন

Last Updated:
#মুম্বই: ফেসবুক ও জিও-র চুক্তির প্রভাব সরাসরি পড়তে চলেছে দেশের টেলিকম সেক্টরে ৷ ফেসবুকের এই বিনিয়োগের মাধ্যমে দেশের টেলিকম সেক্টরের টার্নঅ্যারাউন্ড হতে চলেছে অথার্ৎ লোকসান থেকে লাভের দিকে ফিরতে পারে বলে মনে করা হচ্ছে ৷
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক দেশের সবচেয়ে বড় চেলিকম সংস্থা রিলায়েন্স জিও-র ৯.৯৯ শতাংশ মালিকানা কিনে নিয়েছে ৪৩৫৭৪ কোটি টাকা দিয়ে ৷ এর মাধ্যমে রিলায়েন্স রিটেলের নিউ কমার্স ব্যবসা দ্রুত গতিতে বাড়বে বলে মনে করা হচ্ছে ৷ জিওমার্ট প্ল্যাটফর্মে রিটেল ব্যবসা বাড়ানোর জন্য এই চুক্তি করা হয়েছে ৷ এর জেরে হোয়াটসঅ্যাপে ছোট ব্যবসায়ীরা সাহায্য পেতে চলেছে ৷
advertisement
এ বার সেই গ্রসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে ফেসবু-জিও চুক্তির (Facebook-Jio Deal) পরে৷ বিশেষ করে পাড়ার ছোট মুদিখানার দোকানিদের জন্য এটা খুবই বড় সুখের খবর৷ হকার, ছোট মুদির দোকানগুলিকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার WhatsApp-কে কাজে লাগানো যাবে৷ এর ফলে পাড়ার মুদির দোকান, হকারদেরই লাভ৷
advertisement
এই চুক্তির জেরে ৪.৭৭ লক্ষ কোটি টাকার Enterprise Value হবে ৷ পাশাপাশি JIO-র EBITDA দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সূত্রের খবর অনুযায়ী, এই চুক্তির মাধ্যমে যে টাকা আসবে তা রিলায়েন্স তাদের ঋণ মেটাতে ব্যবহার করবে ৷ আরআইএল-এর ২৮০০০ কোটি টাকার ঋণ কম হতে পারে ৷ RIL-BP চুক্তির মাধ্যমে ৭০০০ কোটি টাকা আরও মিলবে ৷ এর জেরে সংস্থার বেশ লাভ হতে চলেছে ৷
advertisement
EQUIRUS এর তরফে জানানো হয়েছে যে এই চুক্তি জিও-র মার্কেট শেয়ার বাড়তে সাহায্য করবে ৷ এর জেরে প্রায় ৪০০ কোটি ডলারের ঋণ কম হতে পারে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিও ও ফেসবুকের চুক্তিতে টেলিকম সেক্টরে আসতে চলেছে বিরাট পরিবর্তন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement