advertisement

Russia-Ukraine War: যুদ্ধের জেরে এবার বিপুল দাম বাড়তে চলেছে বিস্কুটের

Last Updated:

Russia-Ukraine War: দুটি দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে অন্যান্য জিনিসের সঙ্গে গমের সাপ্লাই চেন প্রভাবিত হয়েছে ৷

#নয়াদিল্লি: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে গোটা বিশ্বের অর্থনীতি ব্যাপক ভাবে প্রভাবিত হয়েছে ৷ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিভিন্ন সেক্টরে এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে ৷ অপরিশোধিত তেল, সোনা-রুপোর দামের পাশাপাশি অগ্নিমূল্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ৷ আগামী দিনে এবার অনেকটাই দাম বাড়তে পারে বিস্কুটের ৷
এটা শোনার পর স্বাভাবিক ভাবেই সবার মনে প্রশ্ন উঠবে যুদ্ধের সঙ্গে বিস্কুটের দাম বাড়ার কী সম্পর্ক ? আসলে এর আসল কারণ গমের দাম বৃদ্ধি ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে গমের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর প্রভাব সংস্থাগুলি এবং গ্রাহক, দুই পক্ষের উপরেই পড়তে চলেছে ৷
advertisement
advertisement
সাধারণত বিস্কুটে ৬০ শতাংশ গম, ২০ শতাংশ ভোজ্য তেল এবং ২০ শতাংশ চিনি থাকে ৷ খরচার হিসেবে গমে খরচ হয় ৩০ শতাংশ, ভোজ্য তেলের ১৫ শতাংশ, চিনিতে ১০ শতাংশ, প্যাকেজিং এবং অন্যান্য জিনিসে খরচা হয় ৩৫ শতাংশ ৷
advertisement
রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রফতানিকারক দেশ
বিশ্বের মধ্যে রাশিয়া সবচেয়ে বৃহত্তম গম রফতানিকারক দেশ ৷ অন্যদিকে, ইউক্রেন বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম গম রফতানিকারক দেশ ৷ দুটি দেশের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে অন্যান্য জিনিসের সঙ্গে গমের সাপ্লাই চেন প্রভাবিত হয়েছে ৷ সাপ্লাই চেন প্রভাবিত হওয়ার কারণে গমের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ চলতি বছরে গমের দাম প্রায় ১১১ শতাংশ বেড়ে গিয়েছে ৷
advertisement
গম ছাড়াও পাম তেলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে গিয়েছে ৷ সাপ্লাই চেনে সমস্যার জেরে চিনির দামও প্রায় ১৫ শতাংশ বেড়ে গিয়েছে ৷ এর পাশাপাশি প্যাকেজিং ও অন্যান্য চার্জও বেড়ে গিয়েছে ৷ পার্লে ও ব্রিটানিয়ার মতো বিস্কুট সংস্থাগুলি এই বছর ৬-৮ শতাংশ দাম বাড়িয়েছে ৷
advertisement
এটা জানার পর আশ্চার্য হবেন যে এরপরও বিস্কুটের দাম ৫, ১০ ও ১৫ টাকা রয়েছে ৷ আসলে সংস্থাগুলি বিস্কুটের সাইজ ছোট করে দিয়েছে ৷ তবে এরপরও বিস্কুট সংস্থাগুলির লোকসান হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Russia-Ukraine War: যুদ্ধের জেরে এবার বিপুল দাম বাড়তে চলেছে বিস্কুটের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement