advertisement

এবার বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে সহজে খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Last Updated:

ভিডিও কলের মাধ্যমে গ্রাহকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷

#নয়াদিল্লি: এবার অ্যাকাউন্ট খোলার জন্য আর ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই ৷ কারণ একাধিক ব্যাঙ্ক এবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার সুবিধা দিতে চলেছে ৷ এর জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে ৷ এই বছরের শুরুর দিকে আরবিআই ভিডিও-র মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া পুরো করার গাইডলাইন জারি করেছিল ৷ এর আগে গ্রামীণ এলাকায় অ্যাকাউন্ট খোলার জন্য আধারের ডেটার উপর নির্ভর করতে হত ৷
ভিডিও কলের মাধ্যমে গ্রাহকরা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আর এর পাশাপাশই ব্রাঞ্চলেস ব্যাঙ্কিং একটি নতুন দিশা পাবে ৷ এছাড়া রিমোট এলাকায় গ্রাহকদের কাছে সহজেই পৌঁছে যাওয়া যাবে ৷ বর্তমানে অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে ফর্ম ফিলআপ করতে হয় বা এজেন্ট আপনার বাড়ি এসে ডকুমেন্টস ও স্বাক্ষর নিয়ে যায় ৷ কিছু ক্ষেত্রে অবশ্য আধারের ভিত্তিতে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায় ৷ তবে ফুল সার্ভিস অ্যাকাউন্টের জন্য পেপার ডকুমেন্টেশন বাধ্যতামূলক ৷
advertisement
দেশের বেশিরভাগ ব্যাঙ্ক ভিডিও কেওয়াইিস প্রোডাক্ট নিয়ে তৈরি রয়েছে ৷
advertisement
বেশ কিছু ব্যাঙ্ক আবার এটা লঞ্চও করে দিয়েছে ৷ বেসরকারি ব্যাঙ্ক কোটাক মহিন্দ্রা ভিডিও-র মাধ্যমে কেওয়াইসির অনুমতি দিয়েছে ৷ এর মাধ্যমে যে কোনও জায়গা থেকে অ্যাকাউন্ট খোলা যেতে পারে ৷ তবে এই সুবিধা কেবল সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য দেওয়া হচ্ছে ৷ এর জন্য গ্রাহকদের প্রথমে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন জানাতে হবে ৷ এরপর ব্যাঙ্কের এক আধিকারিক ভিডিও কলের মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া পুরো করবে ৷ এই পুরো ভিডিও সেভ করে রাখা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে সহজে খুলতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement