advertisement

বাড়ির ছাদে শতাধিক প্রজাতির চাষ, গৃহবধূর নতুন ভাবনা

Last Updated:

এক গৃহবধূ বাড়ির ছাদে চাষ করছেন শতাধিক প্রজাতির ফল, ফুল ও সবজি। তাঁর অভিনব ভাবনা আজ অন্যদের কাছেও অনুপ্রেরণা।

+
নিজের

নিজের বাগানে পদ্ম

পশ্চিম মেদিনীপুর: শতদলই ভরসা জীবনের। ভরসা আগামী দিনে রোজগারের। বিস্তীর্ণ এলাকা জুড়ে নয় কিংবা পুকুর কেটে চাষ করা নয়, বাড়ির উঠোনে বা ছাদে সামান্য প্লাস্টিকের গামলায় এই ফুলের চাষ করে মিলতে পারে রোজগার। পাঁচ বছর আগে শখের বসে শুরু করা এই চাষ আজ ব্যবসায় পরিণত। প্রান্তিক এলাকার এক গৃহবধূ দিচ্ছেন গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার বিশেষ বার্তা।
আজ থেকে প্রায় পাঁচ বছর আগে করোনার সময়ে বাড়িতে নিজের শখের বসে শুরু হয় পদ্মের গাছ লাগান। ধীরে ধীরে সেই শখকে ক্রমশ ব্যবসায় পরিণত করেছেন এক গৃহবধূ। যার থেকে মিলছে বেশ লাভ। সামান্য কয়েকটি প্রজাতি দিয়ে শখের বসে গাছ লাগান। এখন তার বাগান জুড়ে পদ্মের প্রজাতির সংখ্যা প্রায় ১২০ টি যার মধ্যে রয়েছে মিনি ও মাইক্রো প্রজাতির গাছ। স্থানীয় এলাকার পাশাপাশি জেলা ছাড়িয়ে ভিনে রাজ্যে ও পাড়ি দিচ্ছে পদ্মের গাছ।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দার সোমা বেরা। করোনার সময় বাড়িতে থাকার সুবাদে বাড়ির ছাদে গামলায় শুরু করেন পদ্মের গাছ লাগানো। বর্তমানে প্রায় ১২০টি প্রজাতি মিলিয়ে ছাদ এবং উঠোন মিলিয়ে বেশ কয়েকশো গামলায় তিনি পদ্মের গাছ লাগিয়েছেন। রাজস্থান, বিহার ওড়িশার পাশাপাশি একাধিক রাজ্যে যাচ্ছে তার টিউবার। প্রতিটি প্রজাতির দাম শুরু হচ্ছে ৫০ টাকা থেকে।
advertisement
দরকার পড়ে না পুকুরের, প্রয়োজন নেই পাঁকের, সামান্য গামলা এবং জৈব সার প্রয়োগ করে ফলন হয় পদ্মের। স্বাভাবিকভাবে নিজে উপার্জন নয়, গ্রামের মহিলাদের দিচ্ছেন সামান্য পরিচর্যায় স্বনির্ভরতার দিশা। গৃহবধুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ 
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়ির ছাদে শতাধিক প্রজাতির চাষ, গৃহবধূর নতুন ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement