advertisement

Pm Kisan-এর নবম কিস্তি নিয়ে বড় আপডেট, কীভাবে মিলবে টাকা ?

Last Updated:

কীভাবে চেক করবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা---

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (Pm kisan samman nidhi scheme) নিয়ে বড় আপডেট ৷ আপনিও কী এই যোজনার নবম কিস্তির টাকার অপেক্ষা করছেন তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ সরকার প্রধানমন্ত্রী কিষাণ নবম কিস্তির টাকা (PM Kisan 9th Installment) অগাস্ট-নভেম্বরের মধ্যে প্রায় ১২ কোটি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে ৷ কেন্দ্র সরকারের তরফে কৃষকদের বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হয় ৷ এই যোজনার সুবিধা কেবল তাঁরা পাবেন যাঁদের নামে চাষের জমি রয়েছে ৷
পিএম কিষাণ পোর্টালে ৭ জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১২ কোটির বেশি কৃষক নিজেদের এই যোজনায় রেজিস্টার করিয়েছেন ৷ এই যোজনার অষ্টম কিস্তি ৩১ জুলাই পর্যন্ত কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে ৷ অগাস্ট মাসে কেন্দ্র সরকার নবম কিস্তি জারি করা হবে ৷ এই স্কিমে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয় ৷
advertisement
কীভাবে চেক করবেন লিস্টে আপনার নাম রয়েছে কিনা
>> কিষাণ যোজনার ওয়েবসাইটে https://pmkisan.gov.in ভিজিট
advertisement
>>হোমপেজে আপনাকে Farmers Corner এর অপশনে ক্লিক করতে হবে
>> Farmers Corner সেকশনের ভিতরে Beneficiaries List অপশনে ক্লিক করতে হবে
>>ড্রপডাউন লিস্টে রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম সিলেক্ট করতে হবে
>>এরপর Get Report এ ক্লিক করতে হবে
advertisement
>>এবার সুবিধাভোগীদের পুরো লিস্ট সামনে চলে আসবে ৷ চেক করতে হবে এখানে আপনার নাম রয়েছে কিনা...
PM Kisan পোর্টাল অনুযায়ী, স্কিমের প্রথম কিস্তি ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে দেওয়া হয় ৷ দ্বিতীয় কিস্তি পয়লা এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয় ৷ তৃতীয় কিস্তি ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেওয়া হয় ৷ ২৪ ফেব্রুয়ারি ২০১৯ PM kisan Samman Nidhi Yojna চালু করেছিল মোদি সরকার ৷ এই স্কিমে সরকার ছোট কৃষকদের প্রতি বছরে ৬০০০ আর্থিক সাহায্য করা হয় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Pm Kisan-এর নবম কিস্তি নিয়ে বড় আপডেট, কীভাবে মিলবে টাকা ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement