advertisement

আজ থেকে বদলাতে চলেছে পোস্ট অফিসের এই নিয়মগুলি, দিতে হতে পারে বেশি চার্জ!

Last Updated:

দেখে নিন কত টাকা দিতে হবে চার্জ-

#নয়াদিল্লি: পোস্ট অফিসের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ খবর ৷ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে এদিন থেকে একাধিক নিয়ম বদলাতে চলেছে ৷ ১ অগাস্ট থেকে ডোরস্টেপ ব্যাঙ্কিং (Doorstep Banking Charges) পরিষেবার জন্য দিতে হবে চার্জ ৷ এছাড়া ১ জুলাই থেকে সুদের হার কমানো হয়েছে ৷অর্থাৎ আপনার খরচ বাড়ার পাশাপাশি মিলবে কম সুদ ৷
দেখে নিন কত টাকা দিতে হবে চার্জ- ১ অগাস্ট ২০২১ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের গ্রাহকদের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার জন্য প্রতি রিকোয়েস্টে ২০ টাকা চার্জ দিতে হবে ৷ বর্তমানে ডোরস্টেপ পরিষেবার জন্য কোনও চার্জ দিতে হত না গ্রাহকদের ৷
সুদের হার কমানো হয়েছে - ব্যাঙ্কের তরফে সুদের হার কমানো হয়েছে ৷ ১ জুলাই থেকে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে মিলছে কম সুদ ৷ আগে ১ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্সে মিলত ২.৭৫ শতাংশ সুদ ৷ এখন ব্যাঙ্ক তাতে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ২.৫০ শতাংশ করে দিয়েছে ৷
advertisement
advertisement
অনলাইনে চেক করতে পারবেন ব্যাঙ্কিং ডিটেলস- ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে গ্রাহকরা ব্যালেন্স চেক, টাকা ট্রান্সফার ও অন্যান্য আর্থিক লেনদেন করতে পারবেন ৷ এছাড়া গ্রাহকরা কিউআর কোডের সুবিধা পেয়ে যাবেন ৷ অ্যাকাউন্ট হোল্ডারদের অথেন্টিকেশন প্রসেস বায়োমেট্রিকের মাধ্যমে করা যেতে পারে ৷
ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইলে আপনাকে IPPB অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এরপর ওপেন অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে ৷ নিজের সম্বন্ধে সমস্ত তথ্য দিয়ে সাবমিট করতেই খুলে যাবে অ্যাকাউন্ট ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে বদলাতে চলেছে পোস্ট অফিসের এই নিয়মগুলি, দিতে হতে পারে বেশি চার্জ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement