advertisement

Petrol Diesel Prices : ইউপি-বিহারে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় কত হল

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম-

#নয়াদিল্লি: বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম লাগাতার দু’দিন বৃদ্ধির পর আজ ফের কমেছে ৷ এর মধ্যে শুক্রবার সরকারি তেল সংস্থাগুলির জারি পেট্রোল ও ডিজেলের ক্ষুদ্র দামের উপরেও এর প্রভাব দেখা গিয়েছে ৷ উত্তরপ্রদেশ ও বিহারের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দামে পতন দেখা গিয়েছে ৷ তেল সংস্থাগুলি দিল্লি-মুম্বই-সহ দেশের চার মহানগরে এদিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি ৷
এদিন সকালে গৌতম বুদ্ধ নগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ১ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ৯৬.৬৪ টাকা হয়েছে ৷ ডিজেলের দামে কোনও বদল করা হয়নি ৷ লখনউ-তে পেট্রোল ১৩ পয়সা কমে প্রতি লিটারে ৯৬.৪৪ টাকা হয়েছে ৷ ডিজেল ১২ পয়সা সস্তা হয়ে ৮৯.৬৪ টাকায় বিক্রি হচ্ছে ৷ বিহারের রাজধানী পটনাতে পেট্রোল ৭১ পয়সা কমে প্রতি লিটারে ১০৭.২৪ টাকা হয়েছে ৷ ডিজেল ৬৬ পয়সা কমে প্রতি লিটারে ৯৪.০৪ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দামে বড় পতন দেখা গিয়েছে ৷ ব্রেন্ট ক্রুড এদিন সকালে প্রায় ১.৫ ডলার কমে প্রতি ব্যারেলে ৮১.২১ ডলার হয়েছে ৷ WTI-এর দাম প্রতি ব্যারেলে ৭৬.০৯ ডলার হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩, ডিজেল ৯২.৭৬ টাকা
যে যে শহরে বদলাল জ্বালানির দাম
নয়ডা- পেট্রোল ৯৬.৬৪ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
advertisement
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ জ্বালানির দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : ইউপি-বিহারে সস্তা হল পেট্রোল ও ডিজেল, দেখে নিন কলকাতায় কত হল
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement