advertisement

Petrol Diesel Prices : আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! আজ কত টাকায় মিলছে জ্বালানি

Last Updated:

Petrol Diesel Prices : গত কয়েকদিনে প্রায় ১০ টাকা বেড়ে গিয়েছে তেলের দাম ৷

#নয়াদিল্লি: বুধবার নিয়ে লাগাতার সাতদিন পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ তাহলে কী আপাতত আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম ? এখন সকলের মনে এই একটাই প্রশ্ন ঘুরছে ৷
প্রায় চার মাস দাম স্থির থাকার পর ২২ মার্চ থেকে পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে শুরু করে ৷ এর মধ্যে প্রায় ১৪ বার বাড়ানো হয়েছিল দাম ৷ পেট্রোল পাম্প ডিলার্সদের তরফে জানানো হয়েছে, গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেলের দাম স্থির থাকায় সরকারি সংস্থাগুলি দেশের বাজারে আপাতত অপরিবর্তিত রেখেছে জ্বালানির দাম ৷ গত কয়েকদিনে প্রায় ১০ টাকা বেড়ে গিয়েছে তেলের দাম ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ১০৫.৪১, ডিজেল ৯৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১২০.৫১ টাকা, ডিজেল ১০৪.৭৭ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১১০.৮৫ টাকা, ডিজেল ১০০.৯৪ টাকা
  • কলকাতা- পেট্রোল ১১৫.১২ টাকা, ডিজেল ৯৯.৮৩ টাকা
advertisement
অন্যান্য শহরে পেট্রোল ও ডিজেলের দাম
  • নয়ডা- পেট্রোল ১০৫.৪৭ টাকা, ডিজেল ৯৭.০৩ টাকা
  • লখনউ- পেট্রোল ১০৫.২৫ টাকা, ডিজেল ৯৬.৮৩ টাকা
  • পোর্টব্লেয়ার- পেট্রোল ৯১.৪৫ টাকা, ডিজেল ৮৫.৮৩ টাকা
  • পটনা- পেট্রোল ১১৬.২৩ টাকা, ডিজেল ১০১.০৬ টাকা
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
advertisement
এর জন্য কেবল 92249 92249 নম্বরে এসএমএস পাঠাতে হবে ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷ দিল্লির বাসিন্দা পেট্রোল ও ডিজেলের দাম জানতে চাইলে RSP 102072 লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
প্রতিদিন সকাল ৬টায় দেশের সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices : আর বাড়বে না পেট্রোল-ডিজেলের দাম! আজ কত টাকায় মিলছে জ্বালানি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement