advertisement

Petrol and Diesel Price: কোথাও বাড়ল, কোথাও কমল অনেকটাই, বড় শহরগুলিতে কত হল পেট্রোল ডিজেলের দাম?

Last Updated:

Petrol and Diesel Price: উত্তরপ্রদেশ থেকে বিহারের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম কমে গিয়েছে ৷ তবে, দিল্লি-মুম্বই-সহ চার মহানগরে তেলের দাম বদল করা হয়নি৷

কত হল দাম?
কত হল দাম?
#নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় অশোধিত তেলের দাম সামান্য বাড়লেও প্রতি ব্যারেলে দাম ৮০ ডলারের নীচেই রয়েছে ৷ এর মধ্যে দেশের সরকারি তেল সংস্থাগুলির তরফে জারি পেট্রোল ও ডিজেলের দামেও পতন দেখা গিয়েছে ৷ উত্তরপ্রদেশ থেকে বিহারের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম কমে গিয়েছে ৷ তবে, দিল্লি-মুম্বই-সহ চার মহানগরে তেলের দাম বদল করা হয়নি৷
এদিন সকালে গৌতম বুদ্ধনগর জেলায় (নয়ডা-গ্রেটার নয়ডা) পেট্রোল ১৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৯৬.৭৯ টাকা হয়েছে ৷ ডিজেলের দামও ১৪ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৯৬ টাকা হয়েছে ৷ তবে লখনউতে পেট্রোলের দাম একই ৯৬.৫৭ টাকা রয়েছে, ডিজেলের দামও প্রতি লিটারে ৮৯.৭৬ টাকা রয়ে গিয়েছে৷ এছাড়া বিহারের রাজধানী পটনায় পেট্রোল ৭১ পয়সা সস্তা হয়ে প্রতি লিটারে ১০৭.২৪ টাকা হয়েছে ৷ ডিজেলও ৬৬ পয়সা কমে প্রতি লিটারে ৯৪.৭০ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডি লার কমিশন, ভ্যাট ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol and Diesel Price: কোথাও বাড়ল, কোথাও কমল অনেকটাই, বড় শহরগুলিতে কত হল পেট্রোল ডিজেলের দাম?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement