advertisement

Petrol-Diesel Price today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কলকাতায় কত হল

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 13 October 2021)

#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price today)প্রতিদিন বাড়তে থাকা দাম থেকে আজ কিছুটা হলেও মিলল স্বস্তি ৷ বুধবার সরকারি তেল সংস্থাগুলির তরফে পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দেওয়া হয়েছে ৷ তবে এদিন জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোলের দাম ১০৪.৪৪ টাকায় স্থির রয়েছে ৷ ডিজেল ৯৩.১৮ টাকা ৷ এর আগে সোমাবার পেট্রোলের দাম ৩০ পয়সা এবং ডিজেল ৩৫ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ৷
চলতি মাসে পেট্রোলের দাম (Petrol-Diesel Price today) প্রায় প্রতিদিনই বাড়ানো হয়েছে ৷ অক্টোবর মাসের শুরু ১০ দিন পেট্রোলের দাম প্রায় ২.৮০ টাকা এবং ডিজেলের ৩.৩০ টাকা বাড়ানো হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 13 October 2021)
দিল্লি- পেট্রোল ১০৪.৪৪ টাকা, ডিজেল ৯৩.১৭ টাকা
advertisement
মুম্বই- পেট্রোল ১১০.৪১ টাকা, ডিজেল ১০১.০৩ টাকা
চেন্নাই- পেট্রোল ১০১.৭৯ টাকা, ডিজেল ৯৭.৫৯ টাকা
কলকাতা- পেট্রোল ১০৫.০৯ টাকা, ডিজেল ৯৬.২৮ টাকা
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ বর্তমানে মুম্বইয়ে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ৷ রাজ্যগুলির তরফে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel price Today) উপর আলাদা আলাদা ভ্যাট লাগু করা হয় ৷ এর জেরে আলাদা আলাদা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয় ৷
advertisement
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Price today: পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন কলকাতায় কত হল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement