advertisement

দেখে নিন আজ থেকে কত হল রান্নার গ্যাসের দাম!

Last Updated:

এর আগে শেষবার ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুলাই ২০২০-তে ৪ টাকা বাড়ানো হয়েছিল ৷

#নয়াদিল্লি: সাধারণত মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের দামে বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ আজ অর্থাৎ ১ ডিসেম্বর রান্নার গ্যাসের নতুন দাম জারি করা হল ৷ দেশজুড়ে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ তারই মাঝে কিছুটা স্বস্তির খবর নিয়ে এল সরকারি তেল সংস্থাগুলি ৷ গত মাসের মতো এই মাসেও রান্নার গ্যাসের দামে কোনও বদল করা হয়নি ৷ এর আগে অক্টোবর ও নভেম্বর মাসেও HPCL, BPCL, IOC রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনও বদল করা হয়নি ৷ তবে ১৯ কিলোগ্রামের কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের (Commercial Gas Cyliner Price) দাম ৫৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে ৷
এর আগে শেষবার ১৪ কিলোগ্রামের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম জুলাই ২০২০-তে ৪ টাকা বাড়ানো হয়েছিল ৷ এর আগে জুন মাসে দিল্লিতে ১৪.২ কিলোগ্রামের ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ১১.৫০ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ মে মাসে অবশ্য সিলিন্ডার প্রতি ১৬২.৫০ টাকা কমানো হয়েছিল ৷
দেশের সবচেয়ে বড় অয়েল মার্কেটিং সংস্থা IOC-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে ৷ দিল্লিতে এখন ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম ৫৯৪ টাকা রয়েছে ৷ মুম্বইতে ৫৯৪ টাকা, চেন্নাইয়ে ৬১০ টাকা ও কলকাতায় ৬২০ টাকা ৷
advertisement
advertisement
ডিসেম্বর মাসে ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়েছে ৷ চেন্নাইয়ে সবচেয়ে বেশি ৫৬ টাকা প্রতি সিলিন্ডারে দাম বাড়ানো হয়েছিল ৷ চেন্নাইয়ে একটি কর্মাশিয়াল সিলিন্ডারের জন্য ১৪১০ টাকা দিতে হবে ৷ এছাড়া দিল্লিতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ৫৫ টাকা বেড়েছে ৷ দিল্লিতে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১২৯৬ টাকা ৷ কলকাতা ও মুম্বইয়েও (১৯কিলো) সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৫৫ টাকা ৷ এর জেরে কলকাতায় দাম বেড়ে হয়েছে
advertisement
১৩৫১ টাকা ৷ মুম্বইয়ে দাম হয়েছে ১২৪৪ টাকা ৷
রান্নার গ্যাসের দাম চেক করার জন্য সরকারি তেল সংস্থার ওয়েবসাইটে যেতে হবে ৷ এখানে সংস্থার তরফে প্রতি মাসে নতুন দাম জারি করা হয়ে থাকে ৷ https://iocl.com/Products/IndaneGas.aspx লিঙ্কে ক্লিক করে নিজের শহরের গ্যাস সিলিন্ডারের দাম জানতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
দেখে নিন আজ থেকে কত হল রান্নার গ্যাসের দাম!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement