advertisement

Gold Price Today: ফের উর্ধ্বমুখী সোনা ও রুপো, ২ মাসে দাম বাড়ল ৫০০০ টাকা

Last Updated:

এদিন এমসিএক্সে সোনার দাম ০.৩৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৯,০৫৫ টাকা হয়েছে ৷

#নয়াদিল্লি: ফের বিপুল দাম বাড়ল সোনা ও রুপোর(Gold-Silver Price Today) ৷ বুধবার এমসিএক্সে সোনার পাশাপাশি উর্ধ্বমুখী রুপোর দাম ৷মার্চে সোনার দাম ছিল ৪৪,০০০ টাকা ৷ এদিন সোনা প্রতি ১০ গ্রামে ৪৯,০০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই হিসেব অনুযায়ী, গত দু’মাসে ৫০০০ টাকা দাম বেড়েছে সোনার ৷  রুপোর দাম ৭২,৫০০ টাকা প্রতি কিলোগ্রাম৷
মার্চে ১০ গ্রাম সোনার দাম কমে ৪৪,০০০ হাজার টাকা হয়ে গিয়েছিল ৷ এরপর সোনার দাম বাড়লেও গত বছরের রেকর্ড দাম ৫৬২০০ টাকা থেকে এখনও অনেকটাই কম রয়েছে সোনার দাম ৷
এদিন এমসিএক্সে সোনার দাম ০.৩৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৯,০৫৫ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.৬৮ শতাংশ বেড়ে ৭২৬৩১ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷
advertisement
advertisement
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে ১৯০৫.১৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ রুপোর দাম বেড়ে ২৭.৯৯ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ প্ল্যাটিনামের দাম ০.৮ শতাংশ বেড়ে ১২০০.৬৯ ডলার হয়ে গিয়েছে ৷
বিশেষজ্ঞদের মতে সোনা ও রুপোর দাম আগামী দিনে আরও বাড়তে পারে ৷ করোনা ভাইরাসের জেরে গত বছর থেকেই উর্ধ্বমুখী সোনার দাম ৷ সম্প্রতি একটি রিপোর্টে দাবি করা হয়েছে শীঘ্রই আসতে চলেছে করোনা তৃতীয় ঢেউ ৷ আগামী দিনে সোনার দাম বেড়ে ৫০ হাজার টাকা প্রতি ১০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: ফের উর্ধ্বমুখী সোনা ও রুপো, ২ মাসে দাম বাড়ল ৫০০০ টাকা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement