advertisement

Gold Price Today: আজকে সোনার দাম কত হল ? জানলে চমকে যাবেন আপনিও

Last Updated:

সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷

#নয়াদিল্লি: ভারতীয় সরাফা বাজারে বুধবার ফের ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ এর জেরে আজ একবার ফের সোনার দাম ৪৭০০০ টাকা হয়ে গিয়েছে ৷ সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এর আগের দিন মার্কেট যখন বন্ধ হয়েছিল তখন সোনা প্রতি ১০ গ্রামে ৪৮৮৬৯ টাকা ছিল ৷ রুপো ছিল ৬৬১৬০ টাকা প্রতি কিলোগ্রামে ৷ এদিন আন্তর্জাতিক বাজারে সোনার দাম ছিল ১৮১৫ ডলার প্রতি আউন্স ৷ তবে রুপোর দামে খুব একটা বেশি বদল দেখা যায়নি ৷
এদিন দিল্লির সরাফা বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১২৩ টাকা বেড়েছে ৷ এর জেরে সোনালি ধাতুর দাম বেড়ে প্রায় ৪৭ হাজার টাকা হয়ে গিয়েছে ৷ দিল্লিতে ৯৯.৯ গ্রাম শুদ্ধতার সোনার নতুন দাম ৪৬,৯৯২ টাকা ৷
সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও ৷ এদিন সরাফা বাজারে রুপোর দাম ৭৬৬ টাকা বেড়ে প্রতি কিলোগ্রামে ৬৬,৯২৬ টাকা হয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে রুপোর দামে বিশেষ বদল হয়নি ৷ রুপোর দাম ছিল ২৫.৭১ ডলার প্রতি আউন্স ৷
advertisement
advertisement
HDFC Securities-এর সিনিয়র অ্যানালিস্ট তপন পটেল জানিয়েছেন, ডলারের তুলনায় টাকার দাম পড়ে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম বেড়েছে ৷ তবে অনেকেই মনে করছে সোনায় ইনভেস্ট করার এটাই সেরা সময় কারণ আগামী দিনে আরও বাড়তে পারে সোনার দাম ৷ বিশেষজ্ঞদের মতে এবছরের শেষে সোনার দাম ৬০ হাজার টাকা প্রতি ১০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: আজকে সোনার দাম কত হল ? জানলে চমকে যাবেন আপনিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement