advertisement

Petrol Diesel Prices Today: আজ বেশ কিছু শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম....

Last Updated:

Petrol Diesel Prices Today: কোন কোন শহরে দাম বদলাল পেট্রোলের দেখে নিন এখানে....

#নয়াদিল্লি: শুক্রবারও দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখল সরকারি তেল সংস্থাগুলি ৷ তিন মাসেরও বেশি সময় ধরে স্থির রয়েছে জ্বালানির দাম৷ তবে এদিন নয়ডা, গুরুগ্রাম, লখনউ, পটনা-সহ বেশ কিছু ছোট শহরে পেট্রোল ও ডিজেলের দামে সামান্য বদল করা হয়েছে ৷
দেশের চার মেট্রো শহরে দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করা হয়নি ৷ বর্তমানে পেট্রোলের সবচেয়ে বেশি দাম মুম্বইয়ে (১১০ টাকা প্রতি লিটার )৷ দিল্লি ছাড়া অন্যান্য শহরেও পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকার বেশি রয়েছে ৷ গত ৪ নভেম্বরের পর থেকে তেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ ১৫ জুন ২০১৭ থেকে পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন জারি করা হয় ৷
advertisement
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
  • দিল্লি- পেট্রোল ৯৫.৪১ টাকা, ডিজেল ৮৬.৬৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৯.৯৮ টাকা, ডিজেল ৯৪.১৪ টাকা
  • চেন্নাই- পেট্রোল ১০১.৪০ টাকা, ডিজেল ৯১.৪৩ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০৪.৬৭ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
advertisement
যে শহরে দাম বদলেছে পেট্রোলের
  • লখনউ- পেট্রোল ৯৫.০২ টাকা, ডিজেল ৮৬.৫৬ টাকা
  • পটনা- পেট্রোল ১০৬.২১ টাকা, ডিজেল ৯১.৩৮ টাকা
  • গুরুগ্রাম- পেট্রোল ৯৫.৯০ টাকা, ডিজেল ৮৭.১১ টাকা
  • নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
  • জয়পুর- পেট্রোল ১০৮.০৭ টাকা, ডিজেল ৯১.৬২ টাকা
advertisement
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও চেক করতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices Today: আজ বেশ কিছু শহরে বদলাল পেট্রোল ও ডিজেলের দাম....
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement