advertisement

এই ১৩ রাজ্যে এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনা লাগু করা নিয়ে বড় ঘোষণা

Last Updated:

এর আগে পয়লা জুন ওড়িশা, সিকিম ও মিজোরামকে এই যোজনায় যুক্ত করা হয়েছিল ৷

#নয়াদিল্লি: এক রাষ্ট্র এক রেশন কার্ড নিয়ে ফের বড় ঘোষণা কেন্দ্র সরকারের ৷ কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসওয়ান জানিয়েছেন, পয়লা অগাস্ট ২০২০ পর্যন্ত দেশের আরও তিনটি রাজ্য উত্তরাখণ্ড, নাগাল্যান্ড ও মণিপুরে এই যোজনা চালু করা হবে ৷ এর আগে পয়লা জুন ওড়িশা, সিকিম ও মিজোরামকে এই যোজনায় যুক্ত করা হয়েছিল ৷ পাসওয়ান আরও জানিয়েছেন, ৩১ মার্চ ২০২১ পর্যন্ত দেশের বাকি ১৩ রাজ্যেও এই যোজনা চালু করা হবে ৷ এর আগেই কেন্দ্র সরকারের তরফে গোটা দেশে এই যোজনা মার্চ ২০২১ পর্যন্ত লাগু করার ঘোষণা করা হয়েছিল ৷
বর্তমানে দেশের ২০টি রাজ্যে এক রাষ্ট্র এর রেশন কার্ড যোজনা চালু করে দেওয়া হয়েছে ৷ ওড়িশা, সিকিম, মিজোরাম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলঙ্গনা, ত্রিপুরা, বিহার, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচলপ্রদেশ ও দমন ও দিউ-তে এই যোজনা চালু করা হয়েছে ৷ পয়লা অগাস্ট থেকে উত্তরাখণ্ড, নাগাল্যান্ড ও মণিপুরে এই যোজনা চালু করা হবে ৷
advertisement
১ অগাস্ট থেকে দেশের ২৩টি রাজ্যে এই যোজনা চালু করা গেলেও বাকি ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত রাজ্যে তা লাগু করতে প্রায় মার্চ ২০২১ পর্যন্ত সময় লাগবে ৷
advertisement
এক রাষ্ট্র এক রেশন কার্ড মোবাইল নম্বর পোর্টাবিলিটির মতো ৷ মোবাইল নম্বর এক রেখে যেমন আপনি টেলিকম সংস্থা বদলাতে পারেন তেমন এই যোজনায় আপনার রেশন কার্ড দিয়ে দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই ১৩ রাজ্যে এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনা লাগু করা নিয়ে বড় ঘোষণা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement