advertisement

তেজস যুদ্ধ বিমান তৈরি করা HAL-এ নিজেদের শেয়ার বেচবে সরকার!

Last Updated:

বিমান, হেলিকপ্টার, অ্যারোস্পেস স্ট্রাকচার, বিমানের যন্ত্রাংশের উৎপাদনের পাশাপাশি নকশা তৈরি এবং রক্ষণাবেক্ষণের কাজ করে হ্যাল৷

#নয়াদিল্লি: বিমান নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এ নিজেদের অংশীদারিত্ব বিক্রি করে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সর্বভারতীয় সংবাদমাধ্যম CNBC-AWAAZ- এর খবর অনুযায়ী, OFS বা Offer For Sale-এর মাধ্যমে হ্যালে নিজেদের নিজেদের ১০ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করবে সরকার৷ দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস তৈরি করেছে হ্যাল৷
এই OFS-এর জন্য ন্যূনতম দর শেয়ার পিছু ১০০১ টাকা রাখা হয়েছে৷ নন রিটেল ইনভেস্টরদের জন্য বৃহস্পতিবার থেকে OFS খুলবে৷ হ্যাল একটি নবরত্ন সংস্থা৷ ২০০৭ সালে হ্যাল নবরত্ন সংস্থার মর্যাদা পেয়েছিল৷ উৎপাদিত সামগ্রীর মূল্যের হিসেবে এটি প্রতিরক্ষা ক্ষেত্রের সবথেকে বড় সরকারি সংস্থা৷
বিমান, হেলিকপ্টার, অ্যারোস্পেস স্ট্রাকচার, বিমানের যন্ত্রাংশের উৎপাদনের পাশাপাশি নকশা তৈরি এবং রক্ষণাবেক্ষণের কাজ করে হ্যাল৷ নিজস্ব রিসার্চের উপরে ভিত্তি করেই উৎপাদন এবং নকশা তৈরির কাজ করে হ্যাল৷ এর পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে প্রযুক্তিগত গাঁটছড়া রয়েছে হ্যালের৷
advertisement
advertisement
OFS বা Offer For Sale-এর ব্যবহার করে শেয়ার বাজারে নথিভুক্ত সংস্থার প্রোমোটাররা নিজেদের অংশীদারিত্ব কমিয়ে ফেলতে পারে৷ সেবির নিয়ম অনুযায়ী, কোনও সংস্থা OFS-এর ব্যবহার করতে চাইলে তা জারি করার দু' দিন আগে সেবির পাশাপাশি NSE এবং BSE-কে অবহিত করতে হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
তেজস যুদ্ধ বিমান তৈরি করা HAL-এ নিজেদের শেয়ার বেচবে সরকার!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement