advertisement

Bank Privatisation নিয়ে বড় খবর, বেসরকারিকরণ হতে চলেছে এই ৩টি ব্যাঙ্কের !

Last Updated:

নীতি আয়োগের নজর এখন সেই সব ব্যাঙ্কের ওপর রয়েছে যাদের সংযুক্তিকরণ হয়নি ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক বেসরকারিকরণ নিয়ে সামনে এল বড় খবর ৷ ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করার সময় সরকারি ব্যাঙ্কের প্রাইভেটাইজেশন নিয়ে ঘোষণা করেছিল ৷ অর্থমন্ত্রী জানিয়েছিলেন, সরকার সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India) ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে (Indian Overseas Bank) অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করছে ৷ কিন্তু এখন শোনা যাচ্ছে সরকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অংশীদারিত্ব বিক্রি করতে পারে ৷ অর্থাৎ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও প্রাইভেট হয়ে যেতে পারে ৷
ইংরেজি সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, নীতি আয়োগ দুটি ব্যাঙ্কের নাম সুপারিশ করেছে ৷ কিন্তু এখন শোনা যাচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়ও নিজের অংশীদারিত্ব বিক্রি করতে পারে সরকার ৷
শেয়ার বাজারে এই ব্যাঙ্কগুলির শেয়ার প্রাইস কত- সেন্ট্রাল ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের মার্কেট ভ্যালু ৪৪,০০০ কোটি টাকা যার মধ্যে আইওবি-র মার্কেট ক্যাপ ৩১৬৪১ কোটি টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, নীতি আয়োগের প্রস্তাবে DIPAM ও Bankibg Division এ পর্যালোচনা চলছে ৷ শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে বেসরকারিকরণে কতটা সময় লাগবে তা এখনও বোঝা যাচ্ছে না ৷ পাশাপাশি রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ নীতি আয়োগের নজর এখন সেই সব ব্যাঙ্কের ওপর রয়েছে যাদের সংযুক্তিকরণ হয়নি ৷ এর মধ্যে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক রয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bank Privatisation নিয়ে বড় খবর, বেসরকারিকরণ হতে চলেছে এই ৩টি ব্যাঙ্কের !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement