advertisement

কানাড়া ব্যাঙ্কের এফডি-তে আগামিকাল থেকে মিলবে বেশি সুদ

Last Updated:

নতুন সুদের হার ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে লাগু করা হবে ৷ ২ থেকে ১০ বছরের এফডি-র সুদের হার বাড়ানো হয়েছে ব্যাঙ্কের তরফে ৷

#নয়াদিল্লি: কানাড়া ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রয়েছে দারুণ সুখবর ৷ ২ কোটি টাকার কম এফডি-তে সুদের হার বদলাল ব্যাঙ্ক ৷ ১ বছরের এফডি-তে সুদের হার কম করেছে ব্যাঙ্ক ৷ নতুন সুদের হার ৮ ফেব্রুয়ারি ২০২১ থেকে লাগু করা হবে ৷ ২ থেকে ১০ বছরের এফডি-র সুদের হার বাড়ানো হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ অর্থাৎ ৪৬-৯০ দিনের এফডি-তে মিলবে ৩.৯ শতাংশ সুদ, ৯১ থেকে ১৭৯ দিনের এফডি-তে মিলবে ৪ শতাংশ সুদ এবং ১৮০ থেকে ১ বছরের কম এফডি-তে মিলবে ৪.৪৫ শতাংশ সুদ ৷
এক বছরে ম্যাচিউর হওয়া এফডি-তে ব্যাঙ্ক সুদের হার ৫ বেসিস পয়েন্ট কম করেছে ৷ ১ বছরের বেশি এবং ২ বছরের কম এফডি-তে মিলবে ৫.২০ শতাংশ সুদ ৷ ২ থেকে ৩ বছরের এফডিতে মিলবে ৫.৪০ শতাংশ সুদ ৷ এবং ৩ থেকে ১০ বছরের এফডি-তে মিলবে ৫.৫০ শতাংশ সুদ ৷
নতুন রেট অনুযায়ী, প্রবীণ নাগরিকরা ৭ থেকে ১০ বছরের এফডি-তে পেয়ে যাবেন ২.৯৫ শতাংশ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদের হার ৷ প্রবীণ নাগরিকরা অন্যদের তুলনায় পেয়ে যাবেন ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ ৷ এর আগে ১৬ নভেম্বর ২০২০-তে এফডি-তে সুদের হার সংশোধন করেছিল কানাড়া ব্যাঙ্ক ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
কানাড়া ব্যাঙ্কের এফডি-তে আগামিকাল থেকে মিলবে বেশি সুদ
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement