advertisement

Business Ideas: কম সময়ে কোটিপতি হতে চান? আপনার জন্য সেরা এই ব্যবসা

Last Updated:

মৌমাছি থেকে মধু ছাড়াও পাওয়া যায় মোম, পোলেন এবং মৌমাছির হুলের বিষ

+
মৌমাছি

মৌমাছি হাতে কৃষ্ণপদ সরকার

কোচবিহার: গ্রামবাংলায় বহু বাড়িতেই হাঁস-মুরগি, গরু-ছাগল প্রতিপালন করা হয়। সব কাজ করার পাশাপাশি এই প্রতিপালনের ব্যবসা করা যায়, উপার্জনও হয় ভাল। মৌমাছি প্রতিপালন করেও ভাল টাকা উপার্জন করা সম্ভব। যদি মোটা টাকা রোজগার করতে চান হাঁস-মুরগি বা গরু-ছাগলের পাশাপাশি করতে পারেন মৌমাছি প্রতিপালন। একেবারেই স্বল্প খরচ ও স্বল্প পরিশ্রমে অধিক মুনাফার মুখ দেখতে পাবেন।
কোচবিহারের এক মৌমাছি প্রতিপালক কৃষ্ণপদ সরকার জানান, ” মৌমাছি প্রতিপালনকে বলে  এপিকালচার। আমি বহু সময় ধরে এই মৌমাছি প্রতিপালনের সঙ্গে যুক্ত। শুধু মৌমাছির মধু নয়, মধুর পাশাপশি আরোও বিভিন্ন উপাদান সংগ্রহ করি। মৌমাছি থেকে মধু ছাড়াও পাওয়া যায় মোম, পোলেন এবং মৌমাছির হুলের বিষ। মোম ব্যবহার করা হয় কসমেটিক্স ও ওষুধ তৈরির কাজে। মৌমাছির পোলেন দারুণ পুষ্টিগুণে সমৃদ্ধ একটি খাবার হিসেবে বাজারে বিক্রি হয়। এছাড়া মৌমাছির হুলের বিষ থেকেও নানা ধরনের ওষুধ তৈরি করা হয়।”
advertisement
তিনি আরোও জানান, ” মোম পাওয়া যায় মৌমাছির চাক থেকে। পোলেন হল মৌমাছির গায়ে লেগে থাকা বড় আকারের পরাগ কণা। এর পুষ্টিগুণ বিশাল। এছাড়া ক্ষুদে ভারতীয় মৌমাছির হুলের বিষ থেকে নানা ধরনের ব্যথা উপশমের ওষুধ তৈরি করা হয়। এই সকল উপাদান বেশ ভাল টাকা মুনাফা দেয়। তাই মধুকে শুধু একা গুরত্ব দিলে চলে না। মধুর পাশাপশি এই সকল উপাদান সমান গুরুত্বপূর্ণ মৌমাছি প্রতিপালনের আয়ের ক্ষেত্রে।”
advertisement
advertisement
বর্ষার মরশুমে মৌমাছির খাবারের প্রাকৃতিক যোগান কমে যায়। ফুল কম ফোটে, ফলে তখন একটু বিশেষ ভাবে যত্ন নিতে হয় মৌমাছির। তখন আলাদা ভাবে সুগার সিরাপ ও পোলেন দিতে হয় মৌমাছিকে বাঁচিয়ে রাখতে। যদি কোনও ব্যক্তি মৌমাছি প্রতিপালন করতে চান তবে অবশ্যই মৌমাছির সম্পর্কে আগে ভাল করে জেনে নিতে হবে।
Sarthak Pandit
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Business Ideas: কম সময়ে কোটিপতি হতে চান? আপনার জন্য সেরা এই ব্যবসা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement