advertisement

স্টেট ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুললে মিলবে একাধিক বিশেষ সুবিধা! দেখে নিন...

Last Updated:

ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে খুলতে পারবেন অ্যাকাউন্ট-

#নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি খুলতে চান কারেন্ট অ্যাকাউন্ট ? তাহলে অবশ্যই জেনে রাখুন কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কী কী সুবিধা মিলবে ? এসবিআই-এর তরফে কারেন্ট অ্যাকাউন্ট হোল্ডারদের একাধিক বিশেষ সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ বেশিরভাগ ক্ষেত্রে ছোট ব্যবসায়ীরা কারেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন ৷ এই অ্যাকাউন্টে প্রতি মাসে ৫ লক্ষ টাকা জমা করার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷ স্টেট ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে ন্যূনতম ৫০০০ টাকা ব্যালেন্স রাখতে হয় ৷  স্টেট ব্যাঙ্কে সঠিক কেওয়াইসি জমা দিয়ে যে কেউ কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷
কী কী সুবিধা মিলবে ?
  • এখানে ৫০ পাতার চেক বুক বিনামূল্যে দেওয়া হয়
  • মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং, প্রথম বছর ফ্রি এটিএম কার্ড দেওয়া হয়
  • ব্যাঙ্কে রেগুলার কারেন্ট অ্যাকাউন্টে প্রতি মাসে ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশ বিনামূল্যে জমা করতে পারবেন
  • এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে বিনামূল্যে ট্রান্সফার করতে পারবেন
  • গ্রাহকদের জন্য অধিকতম ব্যালেন্সের কোনও লিমিট নেই ৷ নমিনেশনের সুবিধা দেওয়া হয় ৷
advertisement
advertisement
ভিডিও কলের মাধ্যমে বাড়িতে বসে খুলতে পারবেন অ্যাকাউন্ট
স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য এখন আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন নেই ৷ বাড়িতে বসেই ভিডিও কলের মাধ্যমে সহজেই খুলতে পারবেন অ্যাকাউন্ট ৷ SBI এর মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ YONO-তে ভিডিও কেওয়াইসি-র মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হয়ে থাকে ৷
advertisement
এই নতুন সুবিধা নেওয়ার জন্য আপনাকে কেবল YONO অ্যাপ মোবাইলে ডাউনলোড করতে হবে ৷ অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন ৷ অ্যাপ ওপেন করার পর ‘New to SBI’-তে ক্লিক করে ‘Insta Plus Savings Account’ সিলেক্ট করতে হবে ৷
অ্যাপে আপনার আধার কার্ডের ডিটেল দিতে হবে ৷ আধার ভেরিফিকেশন পুরো হওয়ার পর আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে ৷ কেওয়াইসি প্রক্রিয়া পুরো হওয়ার পর আপনাকে ভিডিও কল শিডিউল করতে হবে ৷ ভিডিও কেওয়াসি হওয়ার পর সব তথ্য সঠিক থাকলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
স্টেট ব্যাঙ্কে এই অ্যাকাউন্ট খুললে মিলবে একাধিক বিশেষ সুবিধা! দেখে নিন...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement