advertisement

ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর, বদলাতে চলেছে এই নিয়ম...

Last Updated:

BoB-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম অনুযায়ী চেকের ডিটেলস রিকনফার্ম করতে হবে ৷

#নয়াদিল্লি: ব্যাঙ্ক অফ বরোদার (Bank of Baroda) গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর ৷ ১ জুন অর্থাৎ আজ থেকে ব্যাঙ্ক তাদের পেমেন্ট সিস্টেমে বড়সড় বদল করল ৷ চেক পেমেন্টের মাধ্যমে হওয়া ফ্রড আটকানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ আপনিও যদি ১ জুন বা তারপর থেকে চেক পেমেন্ট করতে চান তাহলে এই নিয়ম জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ এবার থেকে চেক পেমেন্ট করার জন্য পজিটিভ পে কনফার্মেশন (Positive Pay Confirmation) জরুরি হবে ৷
BoB-র তরফে জানানো হয়েছে, গ্রাহকদের পজিটিভ পে সিস্টেম অনুযায়ী চেকের ডিটেলস রিকনফার্ম করতে হবে ৷ ২ লক্ষ টাকা বা তার বেশি মূল্যের চেক জারি করলে তখনও রিকনফার্ম করতে হবে ৷
কী এই পজিটিভ পে সিস্টেম? এই সিস্টেমে যে ব্যক্তি চেক জারি করবেন তাঁকে এসএমএস, ইন্টানেট ব্যাঙ্কিং, এটিএম বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেকের ডেট, বেনিফিশিয়ারির নাম, অ্যাকাউন্ট নম্বর, মোট অ্যামাউন্ট, ট্রানজাকশন কোড ও চেক নম্বর ব্যাঙ্ককে ফের কনফার্ম করতে হবে ৷ এর জেরে চেক পেমেন্ট অনেক বেশি সুরক্ষিত হবে ৷ এছাড়া ক্লিয়ারেন্সেও কম সময় লাগবে ৷
advertisement
advertisement
পজিটিভ পে সিস্টেম ৫০ হাজার বা তার বেশি টাকার চেকের পেমেন্টের ক্ষেত্রে লাগু করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, চেক জারি করবেন যে ব্যক্তি তাঁকে এসএমএস, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চেক সংক্রান্ত সমস্ত ডিটেল দিতে হবে ৷ চেক পেমেন্ট করার আগে ব্যাঙ্কে তরফে এই তথ্য যাচাই করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বড় খবর, বদলাতে চলেছে এই নিয়ম...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement