advertisement

Russia-Ukraine War : সোনার দামে আগুন! আজকের দাম দেখে মাথায় হাত আম জনতার....

Last Updated:

সোনার পাশাপাশি অনেকটাই দাম বেড়েছে রুপোর ৷ এমসিএক্সে রুপোর দাম ১.৫ শতাংশ বেড়ে ৭০১৭৩ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷

#নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের (Russia-Ukraine War) জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১৪ বছরের তুলনায় সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে ৷ অশোধিত তেলের বাড়তে থাকা দামের আঁচ এবার এসে পড়েছে সোনার উপরেও ৷ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গে দেশের বাজারেও সোনার দান সোমবার আচমকা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ বিশ্ব বাজারে সোনার দাম ২০০০.৬৯ ডলার হয়ে গিয়েছে, যা গত ১৮ মাসের নিরিখে সর্বোচ্চ ৷
বিশ্ব বাজারে সোনার দাম ১.৫ শতাংশ বেড়ে ১৯৯৮.৩৭ ডলার হয়ে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির জেরে ভারতীয় বাজারে এমসিএক্সে সোনার দাম ১.৮ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৩,৫০০ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
রুশ ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের জেরে বিশ্ব বাজারে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তার জেরে বিনিয়োগকারীরা ফের একবার সোনার দিকেই ঝুঁকছেন ৷ বিনিয়োগকারীরা ঢেলে গোল্ড ইটিএফে টাকা ইনভেস্ট করছেন ৷ যার জেরে হু হু করে বেড়ে চলেছে সোনার দাম ৷
advertisement
অগ্নিমূল্য সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও -
সোনার পাশাপাশি অনেকটাই দাম বেড়েছে রুপোর ৷ এমসিএক্সে রুপোর দাম ১.৫ শতাংশ বেড়ে ৭০১৭৩ টাকা প্রতি কিলোগ্রাম হয়ে গিয়েছে ৷ আইআইএফ সিকিউরিটিজের অনুজ গুপ্ত জানিয়েছেন, বিনিয়োগকারীরা সোনার পাশাপাশি রুপোতেও ইনভেস্ট করছেন ৷
বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জেরে আগামী দিনে আরও বাড়তে চলেছে সোনা ও রুপোর দাম ৷ বিশ্ব বাজারে সোনার দাম ২০০০-২০২২ ডলার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ রুপোর দাম বেড়ে হতে পারে ২৬.৩০ থেকে ২৬.৮০ ডলার প্রতি আউন্স বলে অনুমান করা হচ্ছে  ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Russia-Ukraine War : সোনার দামে আগুন! আজকের দাম দেখে মাথায় হাত আম জনতার....
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement