advertisement

Cyber Crime Alert! কেবল ৬ সেকেন্ডে হ্যাক হয়ে যেতে পারে আপনার ক্রেডিট-ডেবিট কার্ড, কীভাবে সুরক্ষিত থাকবেন .....

Last Updated:

Cyber Crime: কার্ড সুরক্ষিত রাখার জন্য কী কী করবেন?

#নয়াদিল্লি: ডিজিটাল লেনদেন যত দ্রুত গতিতে বাড়ছে ঠিক ততটাই দ্রুত গতিতে বাড়ছে সাইবার ক্রাইম ৷ সাইবার অপরাধ আপনার আর্থিক সুরক্ষার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠেছে ৷ NordVPN সম্প্রতি ১৪০টি দেশে ৪০ লক্ষ পেমেন্ট কার্ডের একটি স্টাডি জারি করেছে ৷ এখানে বলা হয়েছে, মাত্র ৬ সেকেন্ডে ডেবিট বা ক্রেডিট কার্ড হ্যাক করতে পারবেন সাইবার অপরাধীরা ৷ রিপোর্টে দাবি করা হয়েছে পেমেন্ট কার্ড হ্যাক করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ব্রুট ফোর্সিং ৷ এই পদ্ধতিতে কয়েক সেকেন্ডে আপনার কার্ডের উপর কব্জা করে নিতে পারবে সাইবার অপরাধীরা  ৷
NordVPN এর CTO জানিয়েছেন এত বিপুল সংখ্যক কার্ড ডার্ক ওয়েবে নিয়ে আসার পদ্ধতি হচ্ছে ব্রুট ফোর্সিং ৷ এর মাধ্যমে সাইবার অপরাধীরা কার্ড নম্বর ও CVV-র অনুমান করার চেষ্টা করে থাকে ৷ কম্পিউটারের মাধ্যমে এই ধরনের সাইবার হামলার জন্য কেবল ৬ সেকেন্ড সময় লেগে থাকে এবং সঠিক সংখ্যা লাগতেই আপনার কার্ড হ্যাক হয়ে যাবে ৷
advertisement
advertisement
কার্ড সুরক্ষিত রাখার জন্য কী কী করবেন?
>> কার্ড হোল্ডারকে কোনও রকমের সন্দেহজনক গতিবিধির জন্য নিজের ডিটেলের উপর নজর রাখতে হবে ৷
>> যে অ্যাকাউন্টের সঙ্গে কার্ড লিঙ্ক রয়েছে সেখানে সামান্য টাকা রাখবেন ৷ বেশি অঙ্কের টাকা রাখা থেকে এড়িয়ে চলুন ৷ প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখুন ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের তরফে জারি করা নির্দেশ -
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি বুকলেট জারি করা হয়েছে যেখানে সাইবার অপরাধীরা কী কী উপায়ে কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে থাকে সে বিষয়ে জানানো রয়েছে ৷ ডিজিটাল লেনদেন বা ব্যাঙ্কিং সুরক্ষিত রাখবেন কী করে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷ ফোনে আসা বিভিন্ন লোন অফার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Cyber Crime Alert! কেবল ৬ সেকেন্ডে হ্যাক হয়ে যেতে পারে আপনার ক্রেডিট-ডেবিট কার্ড, কীভাবে সুরক্ষিত থাকবেন .....
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement