advertisement

১২০ জিবি ৪জি ডেটা একেবারে বিনামূল্যে !

Last Updated:

ইন্টারনেটের দুনিয়ায় জিও-এর ইন্ট্রোডাক্টরি অফার বিপ্লব সৃষ্টি করেছে ৷ তার পর থেকেই নড়েচড়ে বসেছে য়ারটেল, আইডিয়া, ভোডাফোনের মতো ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সার্ভিস অপারেটররা।

#মুম্বই: প্রতিযোগিতায় টিকে থাকতে একের পর এক অফার দিয়ে গ্রাহকদের চমকে দিচ্ছে মোবাইল প্রদানকারী সংস্থাগুলি ৷ ইন্টারনেটের দুনিয়ায় জিও-এর ইন্ট্রোডাক্টরি অফার বিপ্লব সৃষ্টি করেছে ৷ তার পর থেকেই নড়েচড়ে বসেছে য়ারটেল, আইডিয়া, ভোডাফোনের মতো ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সার্ভিস অপারেটররা। গ্রাহকদের জন্য নতুন ইনফিনিটি পোস্ট পেড অফার নিয়ে এল এয়ারটেল ৷ নতুন এই অফারে এয়ারটেল গ্রাহকরা আইফোন ৭ বা আইফোন ৭ প্লাস কিনলে প্রতি মাসে ১০ জিবি ফ্রি ৪জি বা ৩জি ডেটা পাবেন একেবারে বিনামূল্যে৷ অফারটি গ্রাহকরা পাবেন এক বছরের জন্য ৷ অথার্ৎ মোট ১২০ জিবি ডেটা পাবেন গ্রাহকরা ৷ এয়ারটেল রিটেল স্টোর বা ওয়েবসাইট থেকে এই অফারটি পাওয়া যাবে ৷
ভারতী এয়ারটেলের ভারতের ডিরেক্টর অপারেশনস অজয় পুরি জানিয়েছেন, ‘গ্রাহকদের জন্য এই অফারটি আনতে পেরে আমরা খুবই খুশি ৷ এযাবৎকালের মধ্যে লঞ্চ হওয়া আইফোনগুলির মধ্যে সবথেকে উন্নত আইফোন ৭ ৷ সেই ফোনে ইন্টারনেটের ভরপুর ফায়দা যাতে গ্রাহকরা পেতে পারে সেই কথা মাথায় রেখেই এই অফার নিয়ে এসেছে এয়ারটেল ৷
সংস্থার তরফে জানানো হয়েছে ফ্রি ডেটার পাশাপাশি ইনফিনিটি পোস্ট পেডে গ্রাহকদের জন্য থাকছে আরও আকর্ষণীয় অফার ৷ বিনামূল্যে লোকাল ফোন, ১০০ টি ফ্রি এসএমএসের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ সঙ্গে থাকছে অপশনাল ফ্রি এসটিডি কল ও ফ্রি রোমিংয়েরও সুবিধা ৷ Wynk Music ও Wynk Movies-এর অ্যাকসেসও পাবেন একেবারে বিনামূল্যে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১২০ জিবি ৪জি ডেটা একেবারে বিনামূল্যে !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement